সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

বিদেশে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৩২ সময় দেখুন


ডেস্ক রিপোর্ট::  বিদেশে শ্রমিক পাঠানোর নামে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, আলমগীর হোসেন ও জান্নাতুল ফেরদৌস।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ভুক্তভোগী হামিদুল ইসলাম গত ৫ সেপ্টেম্বর পল্টন মডেল থানায় একটি প্রতারণার মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, হামিদুল ইসলামের সঙ্গে ব্যবসায়িক সূত্রে পরিচয় হয় আলমগীর হোসেনের। তার কথা বিশ্বাস করে রোমানিয়া, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, দুবাই, কানাডা, লিথুনিয়া ও সৌদি আরবে ৩৪ জন লোক পাঠানোর বিষয়ে চূড়ান্ত করা হয়।

তিনি আরও বলেন, ২০২৩ সালের ২ জুলাই পল্টন থানার আল-তাকদির ইন্টারন্যাশনালে বসে আসামিদের ৫টি পাসপোর্ট ও নগদ ৫ লাখ টাকা দেয়। এরপর বিভিন্ন তারিখে ৫৪ লাখ ৪৭ হাজার টাকা দেয়। টাকা নেওয়ার পর আসামিরা ১১ জনকে সৌদি আরব পাঠালেও কথা অনুযায়ী শ্রমিকরা কাজ পাননি। এছাড়া ২৩ জনকে জাল ভিসা দেওয়া হয়। হামিদুল ইসলাম তাদের প্রতারণার বিষয়টি বুঝতে পেরে পল্টন মডেল থানায় মামলাটি করেন।

গ্রেপ্তারের বিষয়ে ডিসি মিডিয়া বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে গত ৩ অক্টোবর হাতিরঝিল এলাকা থেমে আলমগীর হোসেন ও জান্নাতুল ফেরদৌসকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পল্টন মডেল থানার মামলায় আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর