বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

বিদ্যুৎ নিয়ে জনগনণর ভোগান্তি ক্ষমার অযোগ্য : মোস্তফা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১৫৭ সময় দেখুন
বিদ্যুৎ নিয়ে জনগনণর ভোগান্তি ক্ষমার অযোগ্য  : মোস্তফা

বিদ্যুৎ সেক্টরের চুরি, দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করতে পারলে দেশে বিদ্যুৎ সংকট দূর হবে বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, বিদ্যুৎ খাতে চুরি, দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা ও আত্মঘাতী পদক্ষেপের কারণে জনগণের ভোগান্তি।

সোমবার (১০ অক্টোবর ) মতিঝিলের একটি রেস্তোরাঁয় এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা’র ৬৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারের অদূরদর্শী ও ভুল সিদ্ধান্তের কারণেই এখন দেশবাসীকে লোডশেডিংয়ের দুর্ভোগে পড়তে হয়েছে। সরকারের ফাঁকাবুলি বিদ্যুৎ সংকটকে ঘনীভূত করেছে। লোডশেডিং বিদ্যুৎ সংকটের সমাধান করে জাতীয় অর্থনীতি ও জনজীবনে দুর্ভোগ আরও বাড়িয়ে তুলবে।

তিনি বলেন, বিদ্যুৎ খাতে চুরি, দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা বন্ধ না করে দেশব্যাপী লোডশেডিংয়ের দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে। সরকারের দুর্নীতির মাশুল জনগণকে দিতে হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকারের অদূরদর্শী ও ভুল সিদ্ধান্তের কারণেই এখন দেশবাসীকে লোডশেডিংয়ের দুর্ভোগে পড়তে হয়েছে।

জাসদ উপদেষ্টা এনামুজ্জামান চৌধুরী বলেন, দেশটা আজ লুটারাদের হাতে বন্দি। এই লুটপাটের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে হবে।

লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী বলেন, এই সরকারই শতভাগ বিদ্যুতায়নের আলোকসজ্জা করেছে কয়েক মাস আগে। যার মধ্য দিয়ে সরকার জনগনের সাথে চরম মিথ্যার করেছে যা আজ দিবালোকের মত স্পষ্ট।

এনডিপি প্রেসিডিয়াম সদস্য এডভোকেট ফরিদ হোসেন ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জাসদ উপদেষ্টা এনামুজ্জামান চৌধুরী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, মহাসচিব আবদুল্লাহ আল মামুন, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, ভাইস চেয়ারম্যান রাজু আহমেদ, শিশু সংগঠক মোহাম্মদ আলী প্রমুখ।

অনুষ্ঠানে এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর