বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার Bon Jovi Biopic In The Works At Universal After Studio Wins Major Bidding War | Hollywood News বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ!থানা ঘেরাও কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! সংরক্ষিত নারী আসনে আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা India crash out of AFC Women’s Asian Cup without a single point after 1-3 loss to Chinese Taipei | Football News নারী আসনে আলোচনায় নাসের রহমানের স্ত্রী রোজিনা নাসের নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল

বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রাবি অধ্যাপককে অব্যাহতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৩ সময় দেখুন
বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রাবি অধ্যাপককে অব্যাহতি


রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের সহযোগী অধ্যাপক মো. দুলাল আলী মোল্লার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন এক ছাত্রী। পরে তদন্তের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, গত ৪ জানুয়ারি রাজশাহীর চন্দ্রিমা থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ছাত্রী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. দুলাল আলী মোল্লাহকে সকল প্রকার অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে যৌন হয়রানিসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে সোমবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সিন্ডিকেটের ৫৪৬তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে ২০২১ সাল থেকে ওই শিক্ষকের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের এক পর্যায়ে উভয় পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তাও চলে। গত ২৭ ডিসেম্বর রাত আনুমানিক ৮-৯টার দিকে অভিযুক্ত শিক্ষক তার মায়ের অসুস্থতার কথা বলে ওই নারীকে চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকায় তার ভাড়া বাসায় নিয়ে যান।

‘‘বাসায় কেউ না থাকার সুযোগে তাকে আটকে রেখে বার বার ধর্ষণ করার চেষ্টা করে। পরদিন (২৮ ডিসেম্বর) ভোরে অভিযুক্ত শিক্ষক কৌশলে বাসা থেকে পালিয়ে যান এবং পরে জনৈক এক নারীকে ‘বউ’ সাজিয়ে এবং আরও তিন সহযোগীসহ বাসায় ফিরে আসেন। সেখানে ভুক্তভোগীকে মারধর ও শারীরিক-মানসিকভাবে নির্যাতন করা হয়।’’

এজাহার থেকে আরও জানা যায়, নির্যাতনের একপর্যায়ে ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লে অভিযুক্তরা তাকে বাসায় একা ফেলে এবং গ্যাস-পানি বন্ধ করে দিয়ে চলে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর