শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ২৪ ঘন্টার আল্টিমেটামে কুবি শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ মে, ২০২৪
  • ১১৭ সময় দেখুন
বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ২৪ ঘন্টার আল্টিমেটামে কুবি শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২৪ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলগুলো খুলে দেওয়ার আল্টিমেটামের পর আজকে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক সমিতি।

বুধবার (৬ মে) বেলা ১২ টা থেকে ১ টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

অবস্থান কর্মসূচি সম্পর্কে কুবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘এটি আমাদের ধারাবাহিক কর্মকান্ডেরই একটা অংশ। গত ২৮ এপ্রিল উপাচার্যের নেতৃত্বে শিক্ষক পিটিয়ে প্রশাসনিক ভবনে প্রবেশ করেছেন তিনি। শিক্ষকদের পিটিয়ে তো আইনগত এবং নৈতিকতাত মানদণ্ডেও এই পদে থাকার যোগ্যতা হারিয়েছেন তিনি। চেয়ারে বসে তিনি আবার নির্দেশ দিয়েছেন হামলা করার। এটা তো ফৌজদারী অপরাধ।’

তিনি আরো বলেন, ‘আমরা উপাচার্যের পদত্যাগের একদফা দাবির পাশাপাশি সিন্ডিকেটে যে মিথ্যা তথ্য দিয়েছেন যে, হলের শিক্ষার্থীদের অস্ত্র ও টাকা সরবরাহ হচ্ছে বে হল বন্ধ করেছেন সে বিষয়ে ক্ষমা চাইতে হবে৷ বিশ্ববিদ্যালয় ও হলগুলো খুলে দিয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ চালু করতে হবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর