মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

বিশ্বব্যাপী খাদ্য সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এখন হালাল খাবার : তথ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৮৮ সময় দেখুন
বিশ্বব্যাপী খাদ্য সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এখন হালাল খাবার : তথ্যমন্ত্রী


ঢাকা: হালাল খাদ্য এখন শুধু মুসলিম বিশ্বের জন্য নয়, বরং সমগ্র মানবসভ্যতার জন্যই একটি গুরুত্বপূর্ণ সম্পদ ও শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে মালয়েশিয়ান হাইকমিশন আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, হালাল খাদ্য, সংস্কৃতি এবং মূল্যবোধ শুধু একটি ধর্মীয় বা সাংস্কৃতিক বিষয় নয়, এটি বিশ্ব অর্থনীতি ও মানবকল্যাণের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত।

হালাল পণ্যের বিশাল বৈশ্বিক বাজারের কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষ এখন আরও মানসম্পন্ন হালাল পণ্যের অপেক্ষায় রয়েছে এবং বিনিয়োগকারীরাও এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে আগ্রহী। তাই হালাল শিল্পের সাথে যুক্ত উদ্যোক্তাদের জন্য সঠিক জ্ঞান, তথ্য ও একটি সুসংগঠিত ব্যবসায়িক কাঠামো তৈরি করা জরুরি। সঠিক উদ্যোগ ও সমন্বয়ের মাধ্যমে এই খাতটি বিশ্বের বড় বাজারে পরিণত হতে পারে ।

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বন্ধুত্বের কথা তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, দুই দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অভিন্ন। এই পারস্পরিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা হালাল শিল্পের বিকাশ ও বৈশ্বিক বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কুয়ালালামপুর সফরের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যেভাবে আমাদের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন, তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্কের ভিত্তি শুধু রাষ্ট্রীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং জনগণের সংস্কৃতি ও সহযোগিতার মধ্য দিয়ে তা আরও গভীর হচ্ছে এবং হালাল শিল্প এই সহযোগিতার নতুন একটি ক্ষেত্র হিসেবে আবির্ভূত হতে পারে।

সেমিনারে মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান ও বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার শাহিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর