বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

বৃষ্টি উপেক্ষা করেই চলছে কুবি শিক্ষার্থীদের অবরোধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১১৮ সময় দেখুন
বৃষ্টি উপেক্ষা করেই চলছে কুবি শিক্ষার্থীদের অবরোধ

কুবি প্রতিনিধি:

চতুর্থদিনের মতো সকল চাকরির সকল গ্রেডে ও সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় বৈষম্যমূলক কোটা নিরসনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সেই অবরোধ চলছে বৃষ্টির মধ্যেই। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি চলা অবস্থাতেই অবরোধের কারণে গাড়িগুলো আটকে আছে মহাসড়কে।

বুধবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এসে সড়ক অবরোধ করেন। এরপর বৃষ্টি শুরু হয় ১ টা বেজে ৪০ মিনিটের দিকে।

বৃষ্টি শুরু হলে অবরোধকারীরা অনেকে ছাতা মাথায়, অনেকে ছাতা ছাড়াই রাস্তায় অবস্থানে রয়েছেন। এসময় তারা ‘লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, আমার সোনার বাংলায়, বৈষ্যমের ঠাই নাই, লেগে ছেরে লেগেছে, রক্তে আগুন লেগেছে, একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে’ ইত্যাদি বলে স্লোগান দেন।

এই বিষয়ে ২০২০-২১ সেশনের অর্থনীতি বিভাগের আলামিন বলেন, একই দেশ ,একই জাতি , একই ভাষা তবুও কেন এত বৈষম্য থাকবে। আমরা যত ঝড় -বৃষ্টি -তুফান হোক এই আন্দোলন চালিয়ে যাবো যতদিন না কোনো পর্যন্ত এই বৈষম্য দূর হবে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রেজাউল রহমান আয়াত বলেন , কোটা সম্পূর্ণ বাতিল না করলেও কোটা সংস্কার করা হোক। আমরা এই বৈরী আবহাওয়ার মধ্যেও আন্দোলন চলমান রাখছি।আমাদের দাবি আদায় না করে রাজপথ ছাড়বো না।

উল্লেখ্য, এর আগে একই দাবিতে গত ৪, ৭ ও ৮ জুলাই ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রায় চার ঘন্টা করে অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর