শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

বেনাপোলে ইউপি সদস্য বাবলু হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার ২ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১৮৮ সময় দেখুন
বেনাপোলে ইউপি সদস্য বাবলু হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার ২ – Corporate Sangbad


আইন-আদালত

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল বালুন্ডা বাজারে ১২ মামলার আসামী ইউপি সদস্য আশানুজ্জামান বাবলু (৪৫) ওরফে গোল্ড বাবলু হত্যা মামলার প্রধান আসামী আব্দুল হাকিম (৫০) ও তার সহযোগী আসানুর (২৬) কে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার ভোরে তাদেরকে সাতক্ষীরার কালিগজ্ঞ থেকে গ্রেফতারকরা হয়। পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে র‌্যাব জানায়।

গ্রেফতারকৃত হাকিম শার্শা থানার মহিষাকুড়া গ্রামের নুর আলী মন্ডলের ছেলে ও আসানুর বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

র‌্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বালুন্ডা বাজারে ইউপি সদস্য বাবলু হত্যা মামলার প্রধান আসামী হাকিম ও তার সহযোগী আসানুর সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার নালিতাবাড়ি এলাকায় অবস্থান করছে। এমন সংবাদে র‌্যাবের একটি টিম নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারকরা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদ্বয়কে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২১ জুন) রাত ১০ টার দিকে বাগআঁচড়া ইউনিয়নের মহিষাকুড়া ৭ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য আশানুজ্জামান বাবলু (৪৫) ওরফে গোল্ড বাবলুকে বালুন্ডা বাজারে একদল দুর্বৃত্ত প্রথমে কুপিয়ে ও পরে গলা কেটে হত্যা করে ও এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর