বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :

বেরোবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৩২৫ সময় দেখুন
বেরোবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের এক বছর মেয়াদের কমিটি মেয়াদোর্ত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।

সোমবার (২২ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিতে পদ প্রত্যাশীদের কেন্দ্রীয় কমিটির উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আলী ইমতিয়াজ সোহান এবং সহ-সম্পাদক ওয়াসিম আকরামকে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২০১৭ সালের ৪ এপ্রিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রথম সম্মেলন করেন সোহাগ-জাকির কমিটি। পরদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুষার কিবরিয়াকে সভাপতি ও নোবেল শেখকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে দ্রুত তা পূর্ণাঙ্গ করার নির্দেশ দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে কমিটি ঘোষণার সাড়ে চার বছর পার হলেও কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি শাখা ছাত্রলীগ।

সারাবাংলা/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর