বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

ব্র্যাক ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২৭৫ সময় দেখুন
ব্র্যাক ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংকের ৬০০ কোটি টাকার নন-কনভার্টেবল, ফিক্সড কুপন সিনিয়ন বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিএসইসির ৭৯৭তম সভায় এই অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৫ বছর মেয়াদী বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে কুপন-বিয়ারিং, নন-কনভার্টেবল, ফুল্লি রিডেম্বল, আনসিকিউর্ড, ফিক্সড কপুন এবং সিনিয়র বন্ড।

বন্ডটির একটি অংশ (৪২৫ কোটি টাকা) আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মাঝে এবং অপর একটি অংশ (১৭৫ কোটি টাকা) ব্যাংক, কর্পোরেটস, ইন্স্যুরেন্স কোম্পানি, অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, সম্পদ ব্যবস্থাপক ফার্ম, মিউচ্যুয়াল ফান্ড, মার্চেন্ট ব্যাংক, অনিবাসী বাংলাদেশীসহ উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট অফারের মাধ্যমে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ব্র্যাক ব্যাংক দেশের মধ্যম ও নিম্ন আয়ের লোকদের গৃহনির্মাণ ঋণ প্রদান করবে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে আইডিএলসি ইনভেস্টমেন্ট এবং ম্যানডাটেড লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে ব্র্যাক ব্যাংক।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর