নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ২৫ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৬ লাখ ৪৩ হাজার ৪৫৯ টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৭ কোটি ৫৪ লাখ ৭১ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বিডি কম অনলাইন লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৬ কোটি ৬৯ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
সোনালী পেপার এন্ড বোর্ড মিলস্ লিমিটেড ৫ কোটি ২২ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে আমরা নেটওয়ার্ক লিমিটেড। কোম্পানিটি ৫ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- একমি পেস্টিসাইট লিমিটেড, অ্যাডভেন্ট ফার্মা, বার্জার পেইন্ট, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ঢাকা ডাইং, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ড্রাগন সুয়েটার এন্ড স্পিনিং মিলস্, ফরচুন সুজ, ফুয়াং সিরামিক, এইচ আর টেক্সটাইল, মোজাফ্ফার হোসেন স্পিনিং মিলস্, নাহি অ্যলিুমিনিয়াম এন্ড কম্পোজিট, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ, ফার্ম এইড, প্রিমিয়ার ইন্স্যুরেন্স, রবি আজিয়াটা, স্যালভো কেমিক্যাল, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সানলাইফ ইন্স্যুরেন্স, ওয়াটা কেমিক্যাল এবং ইয়াকিন পলিমার লিমিটেড।