রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন খলিলুর শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হলেন শাকিলুর রহমান Mirzapur The Movie Box Office Collection: Pankaj Tripathi’s Film Earns Rs 24 Crore On Day 1 | Bollywood News No special ‘room’ for cricket: IOA draws line on BCCI’s Asian Games stay | Cricket News বিদ্যুৎমন্ত্রীর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল পেঁয়াজ সংরক্ষণে বাকৃবির আইওটি প্রযুক্তি, ক্ষতি কমবে ১৫-১৬% টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল

ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাস থেকে বাঁচতে একটাই বড় উপায়, বলছেন চিকিৎসকরা– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৪৪৯ সময় দেখুন
ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাস থেকে বাঁচতে একটাই বড় উপায়, বলছেন চিকিৎসকরা– News18 Bangla


করোনা (corona) ত্রাসের মধ্যেই আতঙ্ক বাড়িয়েছে ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাস (Black fungus & white fungus)। ইতিমধ্যেই ভারতে Mucormycosis বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন ৯ হাজার জন। তবে এই ব্ল্যাক ও হোয়াইট দুই রকমের ফাঙ্গাস থেকেই দূরে থাকা সম্ভব যদি শরীরে শর্করা (Sugar level) মাত্রা নিয়ন্ত্রণে থাকে। চিকিৎসকরা তাই বলছেন।

ডায়াবিটিক রোগীদের ইমিউন সিস্টেম এমনিতেই অন্যান্যদের তুলনায় ক্ষতিগ্রস্ত থাকে। অতএব তাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। ফলে তাঁদের শরীরে ফাঙ্গাস বাসা বাঁধার ঝুঁকিও বেড়ে যায়। তার উপরে তাঁরা যদি করোনায় আক্রান্ত হন তা হলে তাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও কমতে থাকে। করোনা চিকিৎসায় বহু ডায়াবিটিক রোগীকেই স্টেরয়েড দেওয়া হয়েছে যার পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। ফলে আরও ঝুঁকি বাড়তে থাকে ফাঙ্গাল ইনফেকশনে আক্রান্ত হওয়ার।

ব্ল্যাক ও হোয়াইট দুই ফাঙ্গাসই mucormycetes-এর ফলে হয় যা মাটি, গাছপালা, সারে উপস্থিত। বিশেষজ্ঞদের মতে ব্ল্যাক ফাঙ্গাসের মতো হোয়াইট ফাঙ্গাসের উপসর্গগুলি প্রকট নয়। ফলে নিঃশব্দেই ফুসফুস ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের উপর প্রভাব ফেলতে পারে এই ছত্রাক। অনেক ক্ষেত্রেই রোগীর করোনার মতোই উপসর্গ থাকছে এই হোয়াইট ফাঙ্গাসে আক্রান্ত হলে এবং তার পরে রিপোর্ট নেগেটিভ আসছে। সিটি স্ক্যান করে দেখা যাচ্ছে তাদের ফুসফুস ক্ষতিগ্রস্থ।

চিকিৎসকরা বলছেন, কোভিডের চিকিৎসা চলাকালীন বা কোভিড থেকে সেরে ওঠার পরে এই ফাঙ্গাসে মানুষ আক্রান্ত হচ্ছে। কিন্তু তাদের মধ্যে কমন বিষয় হল তারা ডায়াবিটিসের রোগী। তাই এক্ষেত্রে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে জরুরি।

প্রতিদিন শর্করা মাত্রা চেক করা, মাস্ক পরা, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার কথা বলছেন চিকিৎসকরা। রোগীকে স্টেরয়েড দেওয়ার বিষয়েও সতর্ক থাকতে বলছেন। সুগার নিয়ন্ত্রণে রাখতে অন্যতম কাজ হল শরীরচর্চা করা। তবে করোনা থেকে সেরে উঠেই শরীরচর্চা করা রোগীর পক্ষে কঠিন কারণ দুর্বলতা থাকে। এক্ষেত্রে কিছুক্ষণ হাঁটা ও হালকা শরীরচর্চা করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও যাতে ঠিক মাত্রায় থাকে সেদিকেও নজর দিতে বলছেন চিকিৎসকরা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর