বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ভারতে পাহাড় ধসে ১৪ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৭৩ সময় দেখুন
ভারতে পাহাড় ধসে ১৪ জনের মৃত্যু


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে টানা ভারী বর্ষণে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাজ্যের দার্জিলিংয়ের মিরিক ও সুখিয়া পোখরিতে পাহাড় ধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। প্রশাসন জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। জেলা পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

রোববার (৫ অক্টোবর) এনডিটিভির খবরে বলা হয়েছে, টানা বৃষ্টিতে দার্জিলিং–সিকিমের সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দার্জিলিং–শিলিগুড়ি সড়ক পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এ ছাড়া ন্যাশনাল হাইওয়ে ১০-এ একাধিক জায়গায় ধস নামায় যান চলাচল বন্ধ রয়েছে। ন্যাশনাল হাইওয়ে ৭১৭এ পরিষ্কারের কাজ চলছে।

পানবু–কালিম্পং সড়ক খোলা থাকলেও তিস্তা বাজার এলাকায় জলবদ্ধতায় দার্জিলিং–কালিম্পং রুট বন্ধ রয়েছে। করোনেশন ব্রিজ দিয়ে সিকিম ও দার্জিলিংয়ের সংযোগও বন্ধ হয়ে গেছে। বিকল্প হিসেবে লাবা–গরুবাথান রুট ব্যবহারের অনুরোধ জানিয়েছে পুলিশ।

ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) শনিবার (৪ অক্টোবর) ভোরে সিকিমের ছয় জেলায় দুই দফা রেড অ্যালার্ট জারি করে। প্রবল বজ্রঝড়, বজ্রপাত ও ঘণ্টায় ৩০-৪০ কি.মি. বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। সকাল নাগাদ অ্যালার্টের মাত্রা কমিয়ে অরেঞ্জে নামানো হয়। দফতর জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বৃষ্টি ৭ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) দার্জিলিংয়ের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে। টাইগার হিল, রক গার্ডেনসহ জনপ্রিয় স্পটগুলো এখন বন্ধ। দার্জিলিং টয় ট্রেন সার্ভিসও স্থগিত করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর