বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নাগরপুরে সন্ধা ৭টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ও শপিংমল ভূঞাপুরে অসংগতি ও অনিয়মের দায়ে ১১ ফার্মেসীর মালিককে মোবাইলে কোর্টে জরিমানা ভূঞাপুরে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বাকৃবির মাওলানা ভাসানী হলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এপ্রিলের প্রথম ৫ দিনে রেমিট্যান্স প্রবাহে রেকর্ড ৩৫৩.৩ শতাংশ বৃদ্ধি স্বাস্থ্য পরীক্ষার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল How Mohammed Shami outfoxed Travis Head, Abhishek Sharma with skill and deception | Cricket News কালিয়াকৈরে গরম বাড়ছে ঘনঘন লোডশেডিং দিগুণ বাড়ছে চরম ভোগান্তিতে সাধারণ জনজীবন দেখার কেউ নেই Janhvi Kapoor Reveals She Was ‘Depressed After Dhadak’; Karishma Tanna Announces Pregnancy | Bollywood News সংবাদ সম্মেলনে আসছেন ট্রাম্প

ভূঞাপুরে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১০৩ সময় দেখুন
ভূঞাপুরে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে ইবরাহীম খাঁ সরকারি কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্র উপজেলা সদরে নির্ধারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে কলেজ শাখা ছাত্রদল।

মঙ্গলবার(৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সামিউল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক রাসেল শেখ, সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক হাসানসহ কলেজের অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসানের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি গুরুত্ব সহকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নেওয়া হবে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র ভূঞাপুর সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে নিকরাইলের শমসের ফকির কলেজে নির্ধারণ করা হয়েছে, যেখানে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত দুর্বল। প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থীর জন্য বর্ষা মৌসুমে ওই কেন্দ্রে নিরাপদে পৌঁছানো ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য বলে দাবি করা হয়।

এছাড়া উক্ত কেন্দ্রে পর্যাপ্ত অবকাঠামো ও আবাসন সুবিধা না থাকায় পরীক্ষা গ্রহণে সমস্যার আশঙ্কা রয়েছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

এ অবস্থায় শিক্ষার্থীদের ভোগান্তি বিবেচনায় নিয়ে পরীক্ষা কেন্দ্র ভূঞাপুর পৌর বা উপজেলা সদরের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পুনঃনির্ধারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর