শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
‘We’ve shared the dressing room for so many years’: Rohit Sharma’s heartfelt note for Ajinkya Rahane | Cricket News Ranbir Kapoor, Yash Shine In Ramayana Trailer; Sudesh Berry Calls PM Modi A Vishnu Avatar | Bollywood News কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই, থানায় অভিযোগ ছাত্রদলের লাগাম টানুন— তারেক রহমানের উদ্দেশে সারজিস শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৬৩ ওয়াই-ফাইয়ের গতি বাড়ানোর উপায় সীমান্তের বেকার তরুণদের দক্ষ করে তুলতে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত Ramayana: Ranbir Kapoor Is Ram, Yash Is Ravana And Sunny Deol Is Hanuman

নাগরপুরে সন্ধা ৭টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ও শপিংমল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩১০ সময় দেখুন
নাগরপুরে সন্ধা ৭টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ও শপিংমল

গোপাল সরকার, নাগরপুর প্রতিনিধি: দেশের বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার নতুন নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, নাগরপুর উপজেলার সকল শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের ৬ এপ্রিল ২০২৬ তারিখের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে দেশের সব বাজার ও শপিংমল নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ রাখতে হবে। পাশাপাশি চলমান ও আসন্ন মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৭টার মধ্যে শেষ করতে হবে। সকল বিলবোর্ড ও আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশও জারি করা হয়েছে।
নাগরপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এরফান উদ্দিন বলেন,“সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ে আমরা কাজ করছি। সকল ব্যবসায়ীকে নির্ধারিত সময়ের মধ্যে দোকান বন্ধ রাখতে অনুরোধ জানানো হচ্ছে। অপর দিকে, বাজার বণিক সমিতির সভাপতি  আক্তারুজ্জামান বকুল বলেন,“দেশের স্বার্থে আমরা সিদ্ধান্ত মেনে চলবো। সরকারি নির্দেশনা অনুযায়ী, আমরা ইতিমধ্যে ব্যবসায়ীদের সঙ্গে সতর্কমূলক বার্তা শেয়ার এবং আলোচনা শুরু করেছি। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।” নাগরপুরের একজন সাধারণ দোকানদার জানান,“সন্ধ্যার পরই আমাদের বিক্রি বেশি হয়। সময় কমে গেলে আয় কমে যেতে পারে। তবে দেশের স্বার্থে মানা ছাড়া উপায় নেই।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ৬ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে দেশের সকল জেলা ও উপজেলায় নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে।।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom