বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

ভূঞাপুরে খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনে উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৫৮ সময় দেখুন
ভূঞাপুরে খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনে উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

খায়রুল খন্দকার, টাঙ্গাইল :বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় টাঙ্গাইলের ভূঞাপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

শুক্রবার (১৫ আগস্ট) উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মাটি মানুষের নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাজ আলম সহ ওয়ার্ড বিএনপি, ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

এই দোয়া মাহফিলে একই সঙ্গে ৭১ এর মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী শহীদগণ, ৯০ এর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর