বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

ভূঞাপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৮ সময় দেখুন
ভূঞাপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জেলায় আজ র‍্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

খায়রুল খন্দকার টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে নানা কর্মসূচির মধো দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ও পৌর বিএনপির এ আয়োজন এই প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপমন্ত্রী, টাঙ্গাইল-২ ( গোপালপুর -ভূঞাপুর) আসেনের সাবেক সংসদ সদস্য, গন মানুষের নেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টু। 

আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাজ আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

এদিন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও একটি বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। 

এর আগে শহরের পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে বাসট্যান্ড এলাকায় সমবেত হন।

পরে, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানার ও ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর