শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবি শিক্ষকদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ জামালপুর-৪ আসনে রেকর্ড ব্যবধানে জয়, কোনো কেন্দ্রেই হারেননি বিএনপির শামীম ডক্টর হামিদুর রহমান আজাদ এর কৃতজ্ঞতা বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টাঙ্গাইল-৬ আসনে ধানের শীষের জয়, বড় ব্যবধানে নির্বাচিত লাভলু ঐতিহাসিক ব্যবধানে রাঙামাটিতে ধানের শীষের জয়, বিপুল ভোটে বিজয়ী দীপেন দেওয়ান কুষ্টিয়া ভোটে ভিন্ন চিত্র: দৌলতপুরে ধানের শীষ, বাকি তিনে দাঁড়িপাল্লা মৌলভীবাজারের চার আসনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয় Farrhana Bhatt Opens Up On Bonding With Amaal Mallik: ‘My Mom Treats Him Like A Son’ | Television News কিছু আসনে ফলাফল ঘোষণায় বিলম্বের অভিযোগ জামায়াত আমিরের

ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালতের ১১টি ওষুধের দোকানে জরিমানা ২ লাখ ২০ হাজার!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৬৬ সময় দেখুন
ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালতের ১১টি ওষুধের দোকানে  জরিমানা ২ লাখ ২০ হাজার!

খায়রুল খন্দকার, টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে ড্রাগ লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি, অনুমোদনহীন ওষুধ মজুদের অভিযোগে ১১টি ওষুধের দোকানকে মোট ২ লাখ ২০ হাজার টাকা নগদ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে পৌর শহরের বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ঔষুধ কর্মকর্তা আবু জাফর, থানা এসআই নজরুল হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যরা। 

অভিযান পরিচালনাকালে অনিয়মের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং নিয়ম অনুযায়ী ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি লাইসেন্স নবায়ন, মেয়াদোত্তীর্ণ ওষুধ অপসারণ এবং ভোক্তার স্বার্থ বিবেচনায় মানসম্মত সেবা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ রাজিব হোসে জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে কেউ অনিয়মে জড়িত পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর