বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ভ্যাকসিনের মিশ্র ডোজ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৩৬৯ সময় দেখুন
ভ্যাকসিনের মিশ্র ডোজ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা


আন্তর্জাতিক ডেস্ক

ভ্যাকসিনের মিশ্র প্রয়োগের ব্যাপারে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার সংস্থাটির প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন এ ধরনের চর্চাকে ‘মারাত্মক প্রবণতা’ বলে আখ্যায়িত করেছেন।

অনলাইন ব্রিফিংয়ে সৌম্য স্বামীনাথন সতর্ক করে দিয়ে বলেন, দুটি আলাদা কোম্পানির ভ্যাকসিন একই ব্যক্তির শরীরের আলাদা ডোজ হিসেবে প্রয়োগ করা হচ্ছে। এটি মারাত্মক প্রবণতা। এখনও পর্যন্ত দুটি ভ্যাকসিন মিশ্রণের সমর্থনে বৈজ্ঞানিক কোনো তথ্য আমাদের কাছে নেই।

উল্লেখ্য, ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ হিসেবে দুটি আলাদা কোম্পানির ভ্যাকসিন প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ কোরিয়ায় ৭ লাখের বেশি গ্রাহকের শরীরে প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের পর দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এছাড়া জার্মানিও ভ্যাকসিনের দুই ডোজ মিশ্রণের সিদ্ধান্ত নিয়েছে।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল নিজেও প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের পর দ্বিতীয় ডোজ নেন মডার্নার ভ্যাকসিন।

এদিকে সোমবার থাইল্যান্ডের সরকারও একই সিদ্ধান্ত নিয়েছে। এদিন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, প্রথম ডোজ হিসেবে চীনের সিনোভ্যাক দেওয়ার পর দ্বিতীয় ডোজে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া থাইল্যান্ডে ইতিমধ্যে যেসব স্বাস্থ্যকর্মী সিনোভ্যাকের দুই ডোজ গ্রহণ করেছেন তাদের এমআরএনএ (mRNA) ভ্যাকসিন যেমন ফাইজার বা মডার্নার একটি বোস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা নিয়েছে।

এসব দেশগুলোর নীতিনির্ধারকরা দাবি করছেন, দুটি ভ্যাকসিনের মিশ্রণ ঘটালে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তবে তাদের এমন দাবীর পক্ষে উল্লেখযোগ্য কোনো তথ্যপ্রমাণ বা গবেষণা এখনও সামনে আসেনি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর