জুলফিকার আলী সম্রাট, ষ্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাস-সংক্রমণ রোধকল্পে নওগাঁ জেলার সীমান্তবর্তী উপজেলা সাপাহারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি) সোহরাব হোসেন সহ এস, আই মুকুল এবং থানা পুলিশের সদস্যরা।
বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ১১ টায় উপজেলা সদরের জিরোপয়েন্ট,নিউমার্কেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় স্বাস্থ্যবিধি না মানা সহ মাস্ক পরিধান না করার অপরাধে ১৮ টি মামলায় ১৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা আদায় করা হয়।
এছাড়াও বিভিন্ন পর্যায়ের মানুষের সচেতনা বৃদ্ধির লক্ষে মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করা হয় এবং মাস্ক বিতরণ করা হয়।