বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

মঙ্গলবার শেয়ারবাজারে সূচক ও লেনদেনের পতন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯৫ সময় দেখুন
মঙ্গলবার শেয়ারবাজারে সূচক ও লেনদেনের পতন


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে বড় ব্যবধানে। এদিন ডিএসইতে লেনদেন ১ হাজার কোটি টাকার নিচে নেমে গেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৯০৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২৩২ কোটি ১১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৪০ কোটি ৯৩ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে  অবস্থান করছে ৬ হাজার ৯১৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৯ পয়েন্ট  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমেছে ।

আজ ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৩টির, দর কমেছে ১৫৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই ৭ পয়েন্ট কমেছে। সিএসইতে আজ ২৪ কোটি ৪১ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।সূত্র:অর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর