রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত কমলনগরে শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা? দীর্ঘ বিরতির পর ‘ফেরা’য় ফিরল বাকৃবি মিউজিক্যাল রেজিমেন্ট হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠানোর পরিকল্পনা সৌদি আরবের Kumkum Mohod wins Asian Games gold, secures India’s 2028 Olympic quota | Asian Games 2026 News Drishyam 3 Box Office: Ajay Devgn Gets Career’s Biggest Opener, Film Earns Rs 66 Crore | Bollywood News শ্রীবরদীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউপি সদস্য হাসানুজ্জামান রনির মোটর সাইকেল শোভাযাত্রা

মাদক পাচারে বাড়ছে নারীদের ব্যবহার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫১৩ সময় দেখুন
মাদক পাচারে বাড়ছে নারীদের ব্যবহার

মাদক পাচারে বাড়ছে নারীদের ব্যবহার। ২৪০০০ (চব্বিশ হাজার) পিস ইয়াবাসহ আবারও ডিএনসি চট্টগ্রাম জেলা কর্তৃক দম্পত্তি আটক। গত ০৬ মাসে ২২টি মামলায় ৩৪জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার।

১১/০৭/২০২৬ তারিখ ১৬.০০-১৬.৩০ ঘটিকায় গোপণ সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চট্টগ্রামের সহকারী পরিচালক জনাব রামেশ্বর দাস এর নেতৃত্বে উপপরিদর্শক জনাব শেখ আবুল কাশেম ও জনাব রুপণ কান্তি পাল সহযোগে গঠিত রেইডিং টিম কর্ণফুলী থানাধীন পুরাতন উপজেলা পরিষদ এর সামনে রাস্তার উপর চট্টগ্রাম অভিমূখী হানিফ বাসে (ঢাকা মেট্রো-ব-১১-২২৮৫) অভিযান চালিয়ে বাসের ডি-১,২ তে বসা দম্পত্বিকে তল্লাশী করে, মহিলার শরীরে স্কচটেপ পেচিয়ে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ২৪০০০ (চব্বিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আসামীদের পরিচয়: ১) রুবি আক্তার (৩৩), স্বামী: মোহাম্মদ ইদ্রীস আলী, পিতা: হাছান আলী, মাতা: আনোয়ারা বেগম, সাং- পুরান পল্লান পাড়া, মাতবর বাড়ী, ওয়ার্ড নং-০২, টেকনাফ, কক্সবাজার। ২) মোহাম্মদ ইদ্রিস, পিতা: সাইদুল হক, মাতা: মোস্তফা খাতুন, সাং- পুরান পল্লান পাড়া, মাতবর বাড়ী, ওয়ার্ড নং-০২, টেকনাফ, কক্সবাজার।

এঘটনায় উপপরিদর্শক জনাব শেখ আবুল কাশেম বাদী হয়ে কর্ণফুলী থানায় বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোপণসূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীগণ পরস্পর যোগসাজশে নিয়মিত চট্টগ্রাম শহরে মাদক সরবরাহ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেয়ার জন্য দম্পত্তির ০৮ মাসের বাচ্চাকে সাথে রাখেন। আটককৃতদের সূত্র ধরে মূলহোতাদের আটকের চেষ্টা চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর