রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

মামুনুল হককে ইসি’র শোকজ প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের বক্তব্য

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৭২ সময় দেখুন
মামুনুল হককে ইসি’র শোকজ প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের বক্তব্য


ঢাকা: মাওলানা মামুনুল হককে ইসি’র শোকজ প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিস তাদের দলীয় বক্তব্য দিয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে আমরা অবগত হয়েছি যে, একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হককে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিস বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং একইসঙ্গে এ বিষয়ে সংগঠনের অবস্থান স্পষ্টভাবে গণমাধ্যম ও সংশ্লিষ্ট সকলের সামনে তুলে ধরাকে জরুরি মনে করছে।

আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো— ‘মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ওই সময়ে কোনো প্রার্থী হিসেবে কিংবা কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করেননি। তিনি সংশ্লিষ্ট সময়ে কেবলমাত্র আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে মতামত প্রকাশ ও প্রচারণা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে অবস্থান গ্রহণ কোনো সংসদ সদস্য প্রার্থী বা প্রতীকের পক্ষে নির্বাচনি প্রচারণার আওতাভুক্ত নয়।’

দুঃখজনকভাবে, যাচাইবিহীন ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে একটি সংবাদ প্রকাশিত হয়, যেখানে বিষয়টিকে উদ্দেশ্যমূলকভাবে ‘আচরণবিধি লঙ্ঘন’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। পরবর্তীতে সেই সংবাদকে ভিত্তি করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শোকজ নোটিশ জারির বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা বাস্তবতা ও আইনি অবস্থানের সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে আমরা মনে করি।

এই প্রেক্ষিতে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে এবং ভুল ও বিভ্রান্তিকর তথ্য সংশোধন ও প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

আরও বলা হয়, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বিষয়টি নিরপেক্ষভাবে পুনঃপর্যালোচনা করবে এবং সংবাদভিত্তিক বিভ্রান্তির পরিবর্তে প্রকৃত ঘটনা, আইন ও আচরণবিধির আলোকে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবে।

‘একই সঙ্গে আমরা গণমাধ্যমের প্রতি আহ্বান জানাই— সংবেদনশীল রাজনৈতিক ও নির্বাচন-সম্পর্কিত বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে যথাযথ তথ্য যাচাই, আইনি প্রেক্ষাপট বিবেচনা এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণের মাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতার মান বজায় রাখার জন্য।’

আরও বলা হয়, ‘বাংলাদেশ খেলাফত মজলিস আইনের শাসন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রতি অবিচলভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে কোনো বিভ্রান্তি বা অপপ্রচারকে আমরা রাজনৈতিক ও নৈতিকভাবে প্রত্যাখ্যান করি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর