শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের বিপুল ভোটে জয়, সমর্থকদের উচ্ছ্বাসে মুখর এলাকা রাজনৈতিক ব্যক্তিদের সাংবাদিক পাসকার্ড; পাসকার্ড বিতরণে ব্যাপক অনিয়ম Nawazuddin Siddiqui Recalls How Rajpal Yadav’s Home Was A ‘Langar’ For Struggling Actors | Bollywood News বিমানবন্দরে আটক জামায়াত নেতাকে জব্দকৃত ৭৪ লাখ টাকাসহ পরিবারের কাছে হস্তান্তর T20 World Cup: Motie magic sinks England in Mumbai after Sherfane Rutherford’s 76 | Cricket News দৌলতপুরে বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার গাজীপুর ১আসন নির্বাচনী সরঞ্জাম বিতরণ জাতীয় নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করলেন বিভাগীয় কমিশনার চীন-বাংলাদেশ সম্পর্ক বহিরাগত শক্তি দ্বারা প্রভাবিত হবে না: চীনা দূতাবাস পার্বত্য ২১৩ ভোটকেন্দ্রে পাঁচ স্তরের নিরাপত্তা, ২০ দুর্গম কেন্দ্রে বিশেষ নজরদারি

মিথ্যা ধর্ষণ মামলা করায় নারীকে ৫ বছরের কারাদন্ড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৪০ সময় দেখুন
মিথ্যা ধর্ষণ মামলা করায় নারীকে ৫ বছরের কারাদন্ড – Corporate Sangbad


আইন-আদালত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার আদালত চত্বরে সংঘটিত বহুল আলোচিত গণধর্ষণ মামলার বাদী রুনা আক্তারকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত

মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে বুধবার (১২ এপ্রিল) দুপুরে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ মুসলেম উদ্দীন এই রায় দেয়। রায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত আসামী রুনা আক্তার কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ আউলিয়াবাদ এলাকার শফিকুল ইসলামের মেয়ে।

মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের মার্চে কক্সবাজার আদালত চত্বর থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ করে মামলা করেন রুনা আক্তার। পরে মামলাটি আদালত মিথ্যা প্রমাণিত হওয়ায় সব আসামিকে খালাস প্রদান করেন আদালত।

মামলা থেকে খালাস পেয়ে ওই মামলার আসামিদের একজন রাসেল উদ্দিন নামে এক ব্যক্তি বাদী হয়ে রুনার বিরুদ্ধে আদালতে পাল্টা মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এপিপি বদিউল আলম জানান, রুনা আকতারের দায়ের করা ধর্ষণ মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত আসামীদের খালাস দিয়ে মামলাটি খারিজ করে দেন। কিন্তু তার আগে আসামীরা দীর্ঘদিন জেল খেটেছেন। তাই সংক্ষুব্ধ হয়ে আসামীদের একজন রাসেল উদ্দিন হয়রানির অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলাটি স্বল্প সময়ের মধ্যে বিচারিক কার্যক্রম সম্পন্ন করে রায় দিয়েছেন আদালত। রায়ে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামী রুনা আকতারকে পাঁচ বছর কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন। এর আগে ১৬ ফেব্রুয়ারি আদালতের নির্দেশে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর