বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হওয়া থেকে বাঁচানোর উপায় বাকৃবিতে ইয়াবাসহ আটক ৪ – Sarabangla ​নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামীলীগ নেতার নেতৃত্বে কুপিয়ে জখম ভূঞাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী চাচা সালাম পারভেজ ফকির হৃদ্‌রোগ চিকিৎসা সহজলভ্য করতে সরকারের উদ্যোগ অব্যাহত: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়া থানার সাঁড়াশি অভিযান: ১৬ মামলার আসামি মুরাদসহ ৩ জন গ্রেফতার Isha Rikhi Apologises In FIRST Statement After Bigg Boss 20 Eivction: ‘Not Easy For Me’ | Television News From days without food to CWG gold: Ashmita Dey now faces India’s 32-year judo wait at Asian Games | Asian Games 2026 News ‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

মেজাজ ঠিক রাখতে শেফ বানালেন ৫ লাখ টাকার বার্গার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩৫০ সময় দেখুন
মেজাজ ঠিক রাখতে শেফ বানালেন ৫ লাখ টাকার বার্গার


আন্তর্জাতিক ডেস্ক

নেদারল্যান্ডসের এক রেস্টুরেন্টে তৈরি বার্গার বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। স্বাদের খবর এখনও জানা যায়নি, তবে দামের খবরে বার্গারটি এখন আলোচনায়।

নেদারল্যান্ডসের ভার্থুইজেনে অবস্থিত ডি ডাল্টন রেস্টুরেন্টের শেফ রবার্ট জ্যান ডি ভিন এমন এক বার্গার তৈরি করেছেন যার দাম হেঁকেছেন বাংলাদেশি মুদ্রায় পাঁচ লাখ টাকার বেশি। এই দামে বার্গারটি বিশ্বের সবচেয়ে দামি বার্গারের খেতাব পেলো বলেও বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ।

বার্গারটি তৈরিতে রন্ধনশিল্পী রবার্ট ব্যবহার করেছেন, বেলুগা ক্যাভিয়ার, কিং ক্র্যাব (কাঁকড়া), স্প্যানিশ পলেতা আইবেরিকো (বিশেষ উপায়ে প্রস্তুত মাংস), সাদা ট্রাফল, ইংলিশ চিজ আর বিশ্বের সবচেয়ে দামি কফি দানা থেকে বানানো বার্বিকিউ সস ও দামি শ্যাম্পেন। এছাড়া পরিবেশনের সময় বার্গারের উপরে দেওয়া হয়েছে খাবার উপযোগী সোনার পাত।

লাখ টাকার এ বার্গারটি নেদারল্যান্ডসের রেমিয়া ইন্টারন্যাশনাল নামের এক সংস্থা কিনে নিয়েছে। আর বিশ্বের সবচেয়ে দামি বার্গার খেয়েছেন ‘রয়্যাল ডাচ ফুড’ সংস্থার সভাপতি রোবের উইলেমস। বার্গার বিক্রি করে আয়ের টাকা দান করা হয়েছে এক স্বেচ্চাসেবী দাতব্য প্রতিষ্ঠানে।

এত দামি বার্গার তৈরির ব্যাপারে শেফ রবার্ট জানান, মহামারির কারণে রান্না প্রতিযোগিতা বন্ধ। মনমেজাজ ঠিক রাখতেই নতুন কিছু করার তাগিদে এ বার্গারটি তৈরি। নিউ ইয়র্ক পোস্টের খবর।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর