রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

মেধাবী শিক্ষার্থী রুকাইয়াতুল জান্নাত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চান্স পেয়েছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১২০ সময় দেখুন
মেধাবী শিক্ষার্থী রুকাইয়াতুল জান্নাত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চান্স পেয়েছে

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার মেধাবী ছাত্রী রুকাইয়াতুল জান্নাত এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় রাজধানী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চান্স পেয়েছে।

সাপাহার উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম ও একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা (প্রাথমিক শাখা) আমিনা সওদাগর দম্পত্তির ২য় মেয়ে রুকাইয়াতুল জান্নাত। রুকাইয়াতুল জান্নাত এর বড় বোন ফাতিমাতুল জান্নাত গত বছর একই মেডিকেল কলেজে চান্স পেয়েছে।

রুকাইয়াতুল জান্নাত সাপাহার আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজে থেকে প্লে শ্রেণি থেকে এসএসসি ও এইচএসসি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়।

মেধাবী ছাত্রী রুকাইয়াতুল জান্নাত সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে একজন মানবিক চিকিৎসক হয়ে মানুষের সেবা করবেন বলে মনোভাব ব্যক্ত করেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর