শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

মৌলভীবাজারে পরোয়ানাভুক্ত দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১১৭ সময় দেখুন
মৌলভীবাজারে পরোয়ানাভুক্ত দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার – Corporate Sangbad


আইন-আদালত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে দুর্ধর্ষ এক ডাকাতকে গ্রেপ্তার করে। রাজনগর থানার অফিসার ইনচার্জের সার্বিক দিক নির্দেশনা ও পুলিশ পরির্শক (তদন্ত) হুমায়ূন কবীর এর নেতৃত্ত্বে বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এএসআই (নিরস্ত্র) সান্টু চন্দ্র দাস, এএসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে জিআর- ৬৩/১৭ (ফেঞ্চুগঞ্জ) থানার ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামী উপজেলার পশ্চিমখাস এলাকায় ইউনুস আলীর ছেলে মমিন আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এই বিষয়ে নিশ্চিতে রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, পরোয়ানাভুক্ত দুর্ধর্ষ ডাকাত মমিনকে গ্রেপ্তার করা হয়েছে ও আসামী মমিনকে বিকেলের দিকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর