বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

যথাযথ মর্যাদায় লিডার্স প্রধান কার্যালয়ে জাতীয় শোক দিবস পালন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ২৩২ সময় দেখুন
যথাযথ মর্যাদায় লিডার্স প্রধান কার্যালয়ে জাতীয় শোক দিবস পালন

পরিতোষ কুমার বৈদ্য
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। যথাযথ মর্যাদায় লিডার্স প্রধান কার্যালয়ে সকাল ১১:০০ টায় জাতীয় শোক দিবস পালন করা হয়।
শোক দিবস পালন অনুষ্ঠানে সভিপতিত্ব করেন মালঞ্চ্ জলবায়ু সহনশীল দলের সভাপতি অনিমা সরকার। উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর সরদার, ১নং ওয়ার্ড এর ইউপি সদস্য হরিদাস হালদার। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। আরও উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার এস এম ইকবাল হোসেন, প্রকল্প সমন্বয়কারী মোঃ শওকত হোসেন, প্রশাসনিক কর্মকর্তা অসিত কুমার মন্ডল, মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল, নলেজ এ্যান্ড রিসার্স ম্যানেজার কেীশিক রায় সহ অন্যান্য সহ কর্মীবৃন্দ ও ধানখালী গ্রামের জলবায়ু সহনশীল দলের সদস্যবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে ইতিহাসের নৃশংস ও মর্মস্পর্শী এক হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের মানুষ হারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৫ আগস্ট কালরাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির ৩২ নম্বর বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করে।
শোক দিবসে বক্তারা আরও বলেন, বীরত্ব, ত্যাগ, দৃঢ়প্রত্যয়, নেতৃত্বগুণ একজন রাজনীতিক হিসেবে এর সব কটি বৈশিষ্ঠ্য জাতি দেখেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে, যা সহজেই তাঁকে স্বাধীনতার স্থপতি ও জাতির পিতার মর্যাদায় আসীন করেছে। ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তিনি স্থান করে নিয়েছেন বাংলাদেশের মানুষের হৃদয়ে। আজ শোকের দিনে বাঙালি তাদের মহান নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে। তাঁর আদর্শ ধারণ করে আমরা বাংলাদেশকে সোনার বাংলায় পরিনত করতে চাই।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর