শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৮৬ সময় দেখুন
যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী


ঢাকা: জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের (ইকোসক) হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মঙ্গলবার (১৬ জুন) সকালে তিনি নিউইয়র্কের উদ্দেশে রওনা হন। আগামী ১৭ থেকে ১৯ জুন অনুষ্ঠেয় আন্তর্জাতিক এই সভায় বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আগামী ২০ জুন দেশে ফেরার কথা রয়েছে তার।

এবারের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে চেয়ারের দায়িত্ব পালন করবেন জাতিসংঘে স্পেনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হেক্টর গোমেজ, যিনি এ সেগমেন্টের ভাইস প্রেসিডেন্টও।

উল্লেখ্য, জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্ট বিশ্বব্যাপী মানবিক সংকট, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ সহায়তার সমন্বয় জোরদারে একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্ম। প্রতি বছর এখানে সদস্য রাষ্ট্র, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, দাতা দেশ এবং সংশ্লিষ্ট অংশীজনরা একত্রিত হয়ে মানবিক সহযোগিতা বাড়ানো ও সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে আলোচনা করেন।

এ সম্মেলনে আন্তর্জাতিক মানবিক আইন বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তনের মানবিক প্রভাব, ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট মোকাবিলা এবং জরুরি সহায়তা কার্যক্রম আরও কার্যকর করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মতবিনিময় ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতিনিধি, মানবিক সহায়তা প্রদানকারী সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাবিদ এবং সংকটাপন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিরাও অংশ নেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom