বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

রপ্তানি ট্রফি বিতরণ আজ | ডিএমপি নিউজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১১১ সময় দেখুন
রপ্তানি ট্রফি বিতরণ আজ | ডিএমপি নিউজ


জাতীয় রপ্তানি ট্রফি ২০১৯-২০ আজ বিতরণ করা হবে। রপ্তানি উন্নয়ন ব্যুারো (ইপিবি) এ উপলক্ষে আজ বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।

ইপিবি সূত্র জানায়, চট্টগ্রামের প্যাসিফিক জিনস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইউনিভার্সেল জিনস লিমিটেড এবার সেরা রপ্তানিকারক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পাচ্ছে। রপ্তানিতে অবদান রাখায় ইউনিভার্সেল জিনসসহ ৭০টি কোম্পানি বিভিন্ন শ্রেণিতে ২০১৯-২০ অর্থবছরে জাতীয় রপ্তানি ট্রফির জন্য নির্বাচিত হয়েছে। সর্বোচ্চ রপ্তানি আয়ের ভিত্তিতে এসব প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।

নির্বাচিত প্রতিষ্ঠানের নাম গতবছরের ২৯ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে প্রকাশ করে। এখন প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ট্রফি তুলে দেয়া হবে।

উল্লেখ্য, করোনা অতিমারির কারণে বৈশ্বিক পর্যায়ে পণ্যের চাহিদা কমে যাওয়ায় ২০১৯-২০ অর্থবছরে দেশের রপ্তানি আয় কিছুটা কমে যায়। ওই বছর রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৩৩ দশমিক ৬৭ বিলিয়ন মার্কিন ডলার। তথ্য সূত্র: বাসস।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর