বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

রমজানে চেক ক্লিয়ারিংয়ে নতুন সময়সূচি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ২৫০ সময় দেখুন
রমজানে চেক ক্লিয়ারিংয়ে নতুন সময়সূচি


বাংলাদেশ ব্যাংক আসন্ন পবিত্র রমজান মাসে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির নতুন সময়সূচি ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার (৩১ মার্চ ২০২২) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, রমজান মাসে বিএসিএইচের মাধ্যমে হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) এবং রেগুলার ভ্যালু চেকের (৫ লাখ টাকার কম) নিকাশ ব্যবস্থা নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, পাঁচ লাখ টাকার বেশি অংকের চেক ক্লিয়ারিংয়ের জন্য সাড়ে ১১টার মধ্যে পাঠাতে হবে। এসব চেক বেলা দেড়টার মধ্যে নিষ্পত্তি হবে। আর যেকোনো রেগুলার চেক দুপুর ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক বিকেল ৩টার মধ্যে নিষ্পত্তি হবে।

আরটিজিএসের লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত। তবে কাস্টমস শুল্ক সংক্রান্ত করাদি, ফি, চার্জ প্রভৃতি পরিশোধ ও আন্তঃব্যাংক লেনদেন আরটিজিএসের মাধ্যমে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পরিশোধ করা যাবে।

বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা সাড়ে ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা পূর্বের নিয়মে চলবে বলে নির্দেশনায় বলা হয়েছে।

পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর বিএসিএইচ ও আরটিজিএসের সময়সূচি রমজান পূর্বাবস্থায় ফিরে আসবে বলে নির্দেশনায় বলা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর