শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

রামু উপজেলায় হাট বাজার ইজারা সফল ভাবে সম্পন্ন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১২৩ সময় দেখুন


রামু প্রতিনিধি:
নিশ্চিদ্র নিরাপত্তার মাধ্যমে রামু উপজেলার হাটবাজার ইজারা সম্পন্ন হয়েছে। ০৬ মার্চ (বৃহস্পতিবার) রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯ টা থেকে উম্মুক্ত টেন্ডার বক্সে দরপত্র রাখা শুরু করে, দুপুর ১টায় সিল গলা করে দেয়। বিকাল ৩ টায় রামু উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলামের নেতৃত্বে জন সম্মুখে টেন্ডার বক্স খোলে দরপত্র পড়ে শোনান। এতে রামু উপজেলার ১৪৩২ বাংলা সনের ইজারাদার নির্বাচিত হন গর্জনিয়া বাজার তৌহিদুল ইসলাম, রামু ফকিরা বাজার আবুল বশর বাবু।
মিঠাছড়ি কাটিরমাথা ও পানেরছড়া বাজার জাবেদ ইকবাল,  কাউয়ারখোপ বাজার মির্জা নুরুল আবছার, পাজ্ঞেগানা বাজার ছানা উল্লাহ সেলিম, চাকমারকুল কলঘর বাজার আব্দুর রশিদ, পানিরছড়া মামুন মিয়ার বাজার মোহাম্মদ নবী, জোয়ারিয়ানালা ও উত্তর মিঠাছড়ি বাজার হেমসেল সরওয়ার, হিমছড়ি বাজার রিদুয়ান ছিদ্দিক, ও রসিদ নগর নতুন বাজার নাছির আহমদ প্রমুখ। এছাড়া ধেচুয়া বাজার, পশ্চিম উমখালী বাজার ও ঈদগড় বাজারের যথাযথ দরপত্র না পড়ায় এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন, রামু উপজেলা ভুমি কর্মকর্তা সাজ্জাদ জাহিদ রাতুল, রামু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরী, ওসি তদন্ত শেখ ফরিদ সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ। সবশেষে রামু উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, সার্বিক সহযোগিতার জন্য সেনাবাহিনী র্যবসহ উপস্থিত সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর