শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

রাসিকের ১নং ওয়ার্ডে সড়ক ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শনে মেয়র লিটন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ২১১ সময় দেখুন
রাসিকের ১নং ওয়ার্ডে সড়ক ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শনে মেয়র লিটন

রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মহানগরীর ১নং ওয়ার্ডে অলি-গলি, পাড়া-মহল্লায় নতুন সিসি সড়ক, কালভার্ট, টার্শিয়ারি ও সেকেন্ডারী ড্রেন নির্মাণসহ সহ নানা উন্নয়ন কাজ চলমান রয়েছে। শুক্রবার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত ১নং ওয়ার্ডের কাশিয়াডাঙ্গা, কাঠালবাড়িয়া, আদুবুড়ি, রায়পাড়া, গুড়িপাড়া সহ বিভিন্ন এলাকার চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নগরীর ১নং ওয়ার্ডে প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩১৩ টি স্কীমের আওতায় ১৬কিলোমিটার কার্পেটিং রাস্তা, নতুন সিসি রাস্তা, সিসি সড়ক পুনঃ নির্মাণ এবং আরসিসি ড্রেন, গোলজারবাগ ঈদগাহ, নুরু ঢালান পুকুরে রিটেনিং ওয়াল ও সৌন্দর্য্য বর্ধনের নির্মাণ কাজ চলমান রয়েছে।

পরিদর্শনকালে রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র-২ তাহেরা খাতুন মিলি, রাসিকের প্রকল্প পরিচালক মোঃ নুর ইসলাম তুষার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, ১ং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ, মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাকিব হাবিব, সহ-সভাপতি নূর কুতুবুল আলম, সাবেক ছাত্রনেতা আবু রায়হান মাসুদ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ফটিক, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হাসান এন্টারপ্রাইজের প্রোপ্রাইটার মোঃ মেহেদী হাসান, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, সহকারী প্রকৌশলী সৈয়দ সাঈদ আহমেদ সানি, উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম হিমেল, উপ-সহকারী প্রকৌশলী ফররুখ আহমেদ শিশির, উপ-সহকারী প্রকৌশলী শাবাব আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী পারভেজ মোশাররফ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর