শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

রায়পুরায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৭ সময় দেখুন
রায়পুরায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার – Corporate Sangbad


আইন-আদালত

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আরমান মিয়া (১৫) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ৭টার দিকে ঘটনাটি ঘটে।

রোববার (৪ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগীর বাবা রায়পুরা থানায় লিখিত অভিযোগ করলে তার ভিত্তিতে মামলা রজু করা হয়। এরপরই সকালে এলাকা থেকে আরমান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর এলাকার মো. রতন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশুটি। পরে পার্শ্ববর্তী আমন মিয়ার ঘর থেকে ওই শিশুকে পরনের প্যান্ট খোলা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্বজনরা। বাড়িতে লোকজন না থাকায় আরমান শিশুটিকে একা পেয়ে কৌশলে ডেকে নিয়ে ঘরের ভেতর দরজা বন্ধ করে জোরপূর্বক পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ স্বজনদের।

এ ঘটনার পরদিন শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী ওই শিশুকে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ওই শিশুকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রায়পুরা থানার উপপরিদর্শক জহিরল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশী প্রহরায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর