বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হওয়া থেকে বাঁচানোর উপায় বাকৃবিতে ইয়াবাসহ আটক ৪ – Sarabangla ​নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামীলীগ নেতার নেতৃত্বে কুপিয়ে জখম ভূঞাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী চাচা সালাম পারভেজ ফকির হৃদ্‌রোগ চিকিৎসা সহজলভ্য করতে সরকারের উদ্যোগ অব্যাহত: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়া থানার সাঁড়াশি অভিযান: ১৬ মামলার আসামি মুরাদসহ ৩ জন গ্রেফতার Isha Rikhi Apologises In FIRST Statement After Bigg Boss 20 Eivction: ‘Not Easy For Me’ | Television News From days without food to CWG gold: Ashmita Dey now faces India’s 32-year judo wait at Asian Games | Asian Games 2026 News ‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

রুশ নৌবাহিনী অপ্রতিরোধ্য হামলা চালাতে সক্ষম: পুতিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৩৪২ সময় দেখুন
রুশ নৌবাহিনী অপ্রতিরোধ্য হামলা চালাতে সক্ষম: পুতিন


আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার নৌবাহিনী জলে বা অন্তরীক্ষে যে কোনো শত্রু চিহ্নিত করতে পারে এবং তা ধ্বংস করতে প্রয়োজনে চরম আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার ( ২৫ জুলাই) সেইন্ট পিটার্সবার্গে নৌবাহিনীর প্যারেড অনুষ্ঠানে এ সক্ষমতার কথা তুলে ধরেন।

ভ্লাদিমির পুতিন বলেন, আমরা গভীর পানির নিচে বা আকাশে, যে কোনো শত্রুকে চিহ্নিত করতে পারি এবং যদি প্রয়োজন হয় তাহলে অপ্রতিরোধ্য কঠিন হামলা চালিয়ে শক্রকে ধ্বংস করে দেওয়ারও ক্ষমতা রাখি।

মাত্র কয়েক সপ্তাহ আগে কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপের পাশে রুশ নৌবাহিনী এক ব্রিটিশ রণতরীর মুখোমুখি হয়। সে সময় রাশিয়ার দাবিকৃত সমুদ্রসীমা থেকে ওই ব্রিটিশ রণতরীটিকে সরে যেতে বাধ্য করে রুশ বাহিনী। এ ঘটনার পরপরই ভূমধ্যসাগরে এক মহড়া শুরু করে মস্কো। একই সময় ওই সমুদ্র অঞ্চলে আরেকটি ব্রিটিশ রণতরী অবস্থান করছিল। এ নিয়ে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বিরাজ করছিল।

সে সময় প্রেসিডেন্ট পুতিন ক্রিমিয়া উপকূলে ঢুকে পড়া ব্রিটিশ এইচএমএস ডিফেন্ডার নামক রণতরী সম্পর্কে বলেছিলেন, রুশ বাহিনী চাইলে তৃতীয় বিশ্ব না লাগিয়েই এটি ডুবিয়ে দিতে পারত। তিনি সে সময় যুক্তরাজ্যের রণতরীর সীমা লঙ্ঘনের জন্য আমেরিকার অব্যাহত উস্কানিকে দায়ী করেছিলেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর