রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

রূপগঞ্জে অগ্নিকান্ডের নিহত ও হতাহতদের ক্ষতিপূরনের দাবী ন্যাপ’র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৪৪৭ সময় দেখুন
রূপগঞ্জে অগ্নিকান্ডের নিহত ও হতাহতদের ক্ষতিপূরনের দাবী ন্যাপ’র

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ফ্যাক্টরিতে (সেজান জুসের কারখানা) লাগা আগুনে অন্তত ৫০ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ অগ্নিকান্ডের প্রকৃত রহস্য উদঘাটতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরন, আহতদের সুচিকিৎসার দাবি জানিয়েছেন।

শুক্রবার (৯ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় এ দাবী জানান।

তারা বলেন, করোনা মহামারীতে যখন প্রতি মুহুর্তে মানুষের লাশের মিছিল দীর্ঘ হচ্ছে তখন আগুনে পুড়ে একসাথে এত মানুষের নির্মম মৃত্যু মেনে নেয়া খুবই কঠিন। এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের পাশাপাশি। এমন দুর্ঘটনা যাতে আর না ঘটে সেজন্য দায়িদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

নেতৃদ্বয় বলেন, শ্রম আইন লঙ্ঘন করে কারখানায় শিশুদেরকে কাজে লাগানো, অনিরাপদ পরিবেশে কারখানা প্রতিষ্ঠাসহ অগ্নিকাণ্ডের প্রকৃত ঘটনা দ্রুত সময়ে তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। দেশে ঘন ঘন অগ্নিকাণ্ডের দায়ভার প্রশাসন কোনভাবেই এড়িয়ে যেতে পারে না। সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নজরদারির অবহেলায় বার বার এধরণের ঘটনা ঘটছে। জননিরাপত্তার স্বার্থে সরকারকে এই ব্যাপারে কার্যকরী ভূমিকা পালন করতে হবে।

তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং এছাড়া আহতদে সুচিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের দ্রুত উদ্যোগ গ্রহনের আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর