1/ 5
কর্মব্যস্ত জীবনে সব থেকে যে জিনিসটার অভাব তা হল সময়। তবে নিজেকে ফিট রাখতে হলে ব্যস্ত জীবন থেকেই কিছুটা সময় বের করে নিতে হবে। আর সেই সময়টাতে সাইকেল চালান। দেখুন মাত্র কয়েকদিনের মধ্যে আপনার শরীর আর মনের ভোল কীভাবে বদলে যাবে!
2/ 5
আসলে অনেকেই ব্যায়াম করতে ভালবাসেন না। দৌড়নোও নাপসন্দ অনেকের। এমন অবস্থায় সাইকেল চালানো আপনাকে ফূর্তিতে থাকতে সাহায্য করতে পারে। আর রোজ নিয়ম করে সাইকেল চালালে উপকারের শেষ নেই। একে তো আমরা সবাই সাইকেল চালানো শুরু করলে কয়েক বছরের মধ্যে প্রকৃতির সব রোগ সেরে যাবে। কারণ দূষণ অনেকটাই কমে যাবে। কিন্তু সেটা হয়তো সম্ভব নয়। কারণ, অনেক মানুষকেই প্রয়োজনে গাড়ি বা বাইক ব্যবহার করতে হয়।
3/ 5
নিজের শরীর আর মনকে চাঙ্গা রাখতে আজই একখানা সাইকেল কিনে ফেলুন। আর তার পর রোজ নিয়ম করে চালান। সঙ্গী জুটিয়ে নিতে পারলে তো আর কথাই নেই। আই বিশ্ব সাইকেল দিবসে রোজ সাইকেল চালানোর প্রতিজ্ঞা করুন। দেখবেন, আপনার অজান্তেই মন আর শরীরের অনেক রোগ সেরে যাবে ধীরে ধীরে।
4/ 5
২০১৮ সালে রাষ্ট্রসংঘ ৩ জুনকে বিশ্ব সাইকেল দিবস হিসাবে পালন করার ঘোষণা করেছিল। মানুষের স্বাস্থ্যের সঙ্গে প্রকৃতির ভারসাম্য রক্ষাও কারণ ছিল এমন একখানা উদ্যোগের পিছনে। সাইকেল চালানোর উপকারিতা অনেক। আর সেই ব্যাপারে মানুষকে বোঝানোই এমন দিনের বিশেষত্ব।
5/ 5
সাইকেল চালালে আমাদের শরীরে বেশিরভাগ গ্রুপ মাসলস্ অ্যাক্টিভ হয়ে যায়। যা ফিটনেসের ক্ষেত্রে লাভজনক। স্ট্যামিনা, স্ট্রেন্থ, অ্যারোবিক ফিটনেসের জন্য সাইকেল চালানো খুবই লাভজনক। সাইকেল চালানো এক ধরণের এক্সারসাইজ। আপনি চাইলে সেই এক্সারসাইজ মজাদার করতে পারেন। তার জন্য সঙ্গী হিসাবে নিতে হবে কোনও বন্ধব, বান্ধবী বা আত্মীয়কে। তা হলেই একসঙ্গে গল্প করতে করতে এক্সারসাইজ হবে। সাইকেল চালালে কার্ডিওভাসকুলার ফিটনেস বাড়ে। স্ট্রেস লেভেল কম হয়। হাড় মজবুত হয়। বডি ফ্যাট কমে। ডায়াবেটিসের রোগীদের জন্যও সাইকেল চালানো উপকারী।