“ইদুল আযহার আমেজ প্রাণে,বন্ধুত্বের বন্ধনে,মিলিত হই আজ প্রতিজনে,দেশমাতৃকার কল্যাণে” প্রতিপাদ্যকে ধরন ইদুল আযহা পুনর্মিলন ২০২২ উদযাপন করেছে লক্ষ্মীপুর জেলার মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন সমুহের জোট লক্ষ্মীপুর জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবার। শুক্রবার (১৫/০৭/২০২২) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের হাসপাতাল সড়কস্থ মেডিকমপ্লেক্সের সভাকক্ষে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে এ পুনর্মিলন অনুষ্ঠিত হয়। অঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন,লক্ষ্মীপুর প্রেসক্লাব ও লক্ষ্মীপুর জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবারের সভাপতি হোসাইন আহমদ হেলাল। লক্ষ্মীপুর জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবারের সাধারণ সম্পাদক তকীউদ্দিন মুহাম্মদ আকরাম এর সঞ্চালনায় এ সময় বক্তব্য প্রদান করেন,লক্ষ্মীপুর জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবারের সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, জালাল উদ্দিন রুমী পাটওয়ারী,তরুণ সমাজ কর্মী এডভোকেট এম নজরুল ইসলাম রাসেল,এম আর ফাউন্ডেশন এর সভাপতি মামুনুর রশিদ,সবুজ বাংলাদেশ এর সভাপতি মোঃ শাহীন আলম,শিক্ষক নেতা মাহবুবুর রশীদ,সাংবাদিক জহিরুল ইসলাম শিবলু,মেঘ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফাহাদ বিন বেলায়েত,রায়পুর ফ্রেন্ডস ফোরামের প্রতিষ্ঠাতা মোঃ ওয়াহিদুর রহমান মুরাদ,লক্ষ্মীপুর লেখক পাঠক ফোরামের আহ্বায়ক রেজাউল হক রানা,মানবতাই ধর্ম স্বেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি শংকর মজুমদার,সোনাপুর ছাত্র উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ব্যাংকার বাবর পাটোয়ারী,লক্ষ্মীপুর জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবারের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী,মোঃ শাহীন আলম,ইসমাইল খান সুজন,সাংগঠনিক সম্পাদক সাহিদুজ্জামান সৈকত,অর্থ সম্পাদক এম পারভেজ হোসেন,দপ্তর সম্পাদক মোঃ ইয়াসিন আহমেদ,প্রচার সম্পাদক তারেক মাহমুদ,প্রকাশনা সম্পাদক আহমাদ ফাহাদ,সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,ক্রীড়া সম্পাদক এস এম বায়েজিদ হোসেন,তথ্য ও গবেষণা সম্পাদক মোল্লা মোঃ ওমর ফারুক,দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ওমর ফারুক,পরিবেশ উন্নয়ন বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান,কবি হুসাইন মুহাম্মদ রাসেল,চরমোহনা ইউনিয়ন স্বেচ্ছাসেবী পরিবারের সমম্বয়ক জালাল উদ্দিন রানা, আদর্শ মানব কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক শরীফ হোসেন নিরব,লক্ষ্মীপুর সরকারি কলেজ ব্লাড মিশনের সভাপতি তারেক আজিজ জনি,লক্ষ্মীপুর জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবারের সদস্য মোঃ আল-আমিন,মৌলবী ফয়সাল আহমেদ,মোঃ মাহবুবুর রহমান,হামিম পাঠান প্রমুখ।