বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

লার্জ ক্যাপিটাল কোম্পানিতে বিনিয়োগ বাড়িয়েছে সূচক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ২২৪ সময় দেখুন
লার্জ ক্যাপিটাল কোম্পানিতে বিনিয়োগ বাড়িয়েছে সূচক – Corporate Sangbad


হেলাল সাজওয়াল: ২০২২ সালের প্রথম সপ্তাহে শেয়ার বাজার ক্রমবর্ধমান টার্নওভারের সাথে সূচকের উর্দ্বমুখি প্রবনতা প্রত্যক্ষ করেছে। কারণ হিসেবে বাজার বিশ্লেষকরা মনে করছেন বিনিয়োগকারীরা ওমিক্রনের উদ্বেগকে পাশ কটিয়ে প্রধান খাতগুলিতে তাদের বিনিয়োগ অব্যাহত রেখেছে।

২০২২ সালের প্রথম সপ্তাহে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩০.৭৯ পয়েন্ট বা ৩.৪২ শতাংশ বেড়ে ৬,৯৮৭-এ স্থির হয়। ২০২১ সপ্তাহের শেষ সপ্তাহ এবং২০২২ এর প্রথম এই দুই সপ্তাহে ডিএসইএক্স ২৮৫ পয়েন্ট যোগ করেছে।

বিশ্লেষকদের অভিমত গেলো সপ্তাহের পাঁচ কার্যদিনেই সূচক লেনদেন দুটোই বেশি ছিলো, এর কারণ বিনিয়োগকারীরা নতুন বছরকে বরন করতে বেশি কেনাকাটা করেছেন।

প্রাইম শেয়ারে সপ্তাহে মোট লেনদেন দাঁড়িয়েছে ৬৪.৮৮ বিলিয়ন টাকা যা আগের সপ্তাহে ছিল ৪১.৬০ বিলিয়ন টাকা। দেশের প্রিমিয়ার শেয়ারে দৈনিক লেনদেন গড়ে ১২.৯৭ বিলিয়ন টাকা হয়েছে, যা আগের সপ্তাহের গড় ৮.৩২ বিলিয়ন টাকার তুলনায় ৫৬ শতাংশ বেড়েছে। গত বছর, ডিএসইর মূল সূচক এ ১,৩৫৪ পয়েন্ট বা ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাজার বিশ্লেষকরা আরও বলেছেন যে, নতুন বছরে শেয়ার বাজার বৃদ্ধি পেয়েছে মুলত বৃহৎ মুলধনী কোম্পানিগুলোতে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ অব্যাহত রেখেছিলো বলেই। বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংকিং, টেলিকম, বিদ্যুৎ এবং খাদ্য খাতের মতো বড় খাতের শেয়াওে বিনিয়োগ সূচককে উচ্চতার দিকে ঠেলে দিয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও লার্জ-ক্যাপ শেয়ারগুলিতে নতুন বিনিয়োগ বাড়িয়েছে, তাই সূচক এবং টার্নওভার উল্লেখযোগ্যহারে বেড়েছে।

সমাপ্ত সপ্তাহে, ডিএসইর আরও দুটি সূচক, ব্লু চিপস সমন্বিত ডিএস-৩০ সূচক ৭০.৫০ পয়েন্ট বেড়ে ২,৬০৩ এ শেষ হয়েছে এবং ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৪১.০৩ পয়েন্ট বেড়ে ১,৪৭২ এ স্থির হয়েছে। ডিএসই-এর বাজার মূলধনও বৃহস্পতিবার ২.৯২ শতাংশ বেড়ে ৫,৫৮০ বিলিয়ন টাকা হয়েছে, যা আগের সপ্তাহে ছিলো ৫,৪২১ বিলিয়ন টাকা।

বাজার উর্ধ্বমুখি হতে প্রধান খাতগুলির মধ্যে, পাওয়ার খাত সর্বাধিক ৭.২০ শতাংশ, তারপরে জীবন বীমা ৬.৪৫ শতাংশ, নন-ব্যাঙ্ক আর্থিক প্রতিষ্ঠান ৪.২৩ শতাংশ, টেলিকম ৩.৫১ শতাংশ, ব্যাঙ্কিং ৩.০২ শতাংশ, খাদ্য ২.৬৬ শতাংশ, ইঞ্জিনিয়ারিং ১.৬৩ শতাংশ এবং ফার্মা ১.২১ শতাংশ। লেনদেন হওয়া ইস্যুগুলির মধ্যে, ডিএসই ট্র্রেডিং ফ্লোরে ২৮৬টির দও বেড়েছে, কমেছে ৮৬টি শেয়ারের দও, এবং ১০টি অপরিবর্তিত রয়েছে।

গত সপ্তাহের টার্নওভারের তালিকায় শীর্ষে ছিলো বেক্সিমকো গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি বেক্সিমকো, ৫.৯৯ বিলিয়ন টাকার শেয়ার বদল করে টার্নওভারের তালিকায় শীর্ষে উঠে আসে, এছাড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৩.৪২ বিলিয়ন টাকা, ফরচুন স্যু ২.৭৫ বিলিয়ন, পাওয়ার গ্রিড কোম্পানি ২.০৭ বিলিয়ন টাকা। এবং ডেল্টা লাইফ ইন্সুরেন্স ১.৯৫ বিলিয়ন টাকা। এদিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন টানা দুই সপ্তাহে শীর্ষ গেইনারে ছিল, এই সপ্তাহে ৪৫.৫৫ শতাংশ এবং আগের সপ্তাহে ৪৫.৪৮ শতাংশ। গত এক মাসে অভূতপূর্ব ৭৬ শতাংশ মূল্যবৃদ্ধির সাক্ষী হওয়ার পরেও সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে, ২০.৫৩ শতাংশ কমেছে এই কোম্পানির শেয়ার।

দেশের অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) অল শেয়ার প্রাইস ইনডেক্স (সিএএসপিআই) ৮২৯ পয়েন্ট বেড়ে ২০,৪৯৫ এ স্থির হয়েছে এবং সিএসসিএক্স ৪৯৭ পয়েন্ট বেড়ে ১২,৩১০ এ স্থির হয়েছে।

সিএসই ট্রেডিং ফ্লোরে লেনদেন হওয়া শেয়ারগুলির মধ্যে, ২৮২টির দর বেড়েছে, কমেছে ৬২টি এবং অপরিবর্তিত ছিলো পাঁচটি কোম্পানির শেয়ার মূল্য। সিএসইতে মোট শেয়ার লেনদেন হয়েছে ৬০.৩৪ মিলিয়ন টাকা। শেয়ার এবং মিউচুয়াল ফান্ড মিলে মোট টার্নওভার মূল্য ছিলো ১.৭৬ বিলিয়ন টাকা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর