শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন

শাজাহানপুরে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৫২ সময় দেখুন
শাজাহানপুরে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ


বগুড়া: বগুড়া জেলার শাজাহানপুরে গোহাইল ইউনিয়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেল থেকে গোহাইল ইউনিয়নের আতাইল বাজার এলাকায় উপজেলা এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করে বিএনপি।

গণসংযোগে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। তারা ভোটারদের মাঝে বিএনপির ইশতেহার তুলে ধরে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহিন সানি, গোহাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান,সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিঠু, মাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, ছাত্র বিষয়ক সম্পাদক মশিউর রহমান রকি, বিএনপি নেতা মোশাররফ হোসেন,উপজেলা যুবদলের আহ্বায়ক রাজু আহম্মেদ, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, উপজেলা তাঁতীদলের সভাপতি লিটন আহমেদ, শ্রমিকদল নেতা বাবলু মন্ডল।

এছাড়া বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও গণসংযোগে অংশ নেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর