শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শিক্ষকদের ১৪দফা প্রস্তাবনা বাস্তবায়নে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১২৫ সময় দেখুন


নুর আলম, নীলফামারী প্রতিনিধি ::

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে দশম গ্রেড ও প্রধান শিক্ষকদের নবম গ্রেডে বেতন প্রদানের দাবীতে নীলফামারীতে মানববন্ধন করেছে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ।

বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচিতে জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলার সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

দলুয়া গোগাছী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে প্রধান শিক্ষক ইন্দু ভুষণ রায়, প্রধান শিক্ষক আসাদুজ্জামান বাবু, সহকারী শিক্ষক সন্তোষ কুমার রায়, সহকারী শিক্ষক সায়ফুল ইসলাম, সহকারী শিক্ষক আসাদুজ্জামান সশি বক্তব্য দেন।

মানববন্ধন সমাবেশ পরিচালনা করেন শালহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান মনি।

বক্তারা উল্লেখ করেন শিক্ষকরা বৈষম্যের শিকার। ন্যায্য দাবী থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষকরা। পরে ১৪দফা প্রস্তাবনা বাস্তবায়নে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন শিক্ষক নেতারা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর