মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায়,তীব্র যানজট Nora Fatehi Praises Bad Bunny’s Super Bowl Act: ‘That Performance Sent Out A Massive Message’ | Bollywood News ধানের শীষের বিপক্ষে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে: পুতুল রাঙামাটিতে একমাত্র নারী প্রার্থীর সংবাদ সম্মেলন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ U-turn complete! India vs Pakistan T20 World Cup match to go ahead in Colombo on February 15 | Cricket News বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়:-আজ সোমবার বিশাল জনসভা ও গণমিছিল চাঁদা দাবি করার অভিযোগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে গ্রেপ্তার গণভোটের মার্কা কি! ভোট তো মার্কা দেখে দেই! থাই নির্বাচনে অনুতিনের জয়, গণভোটে নতুন সংবিধানের পক্ষে রায় ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না

শিক্ষাকে কর্মমুখী করতে সহযোগিতার আশ্বাস এডিবির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৩৬ সময় দেখুন
শিক্ষাকে কর্মমুখী করতে সহযোগিতার আশ্বাস এডিবির


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: শিক্ষা খাতে আরও বিনিয়োগ বৃদ্ধি এবং উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে ও শিক্ষার্থীদের কর্মসংশ্লিষ্ট যোগ্যতা ও দক্ষতা বাড়াতে শিক্ষা মন্ত্রণালয় যে উদ্যোগ বাস্তবায়ন করছে সেখানে সহযোগিতা করতে চায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

বুধবার (৩ এপ্রিল) সচিবালয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ফাতিমা ইয়াসমিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বৈঠকে করেন। এ সময় তারা বাংলাদেশের শিক্ষাখাতে সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে এডিবির ভাইস প্রেসিডেন্ট ফাতেমা ইয়াসমিন বলেন, ‘এডিবির সবচেয়ে বড় সহযোগী রাষ্ট্র এখন বাংলাদেশ।’ সেজন্য সংস্থাটি বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা করতে চায়।

প্রতিনিধি দলে আরও অন্তর্ভুক্ত ছিলেন এডিবির বাংলাদেশ মিশনের কান্ট্রি ডাইরেক্টর মি. এডিয়েনন গিনটিং, পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্সের সিনিয়র ডিরেক্টর মি. নিয়াজি, প্রাইভেট সেক্টর অপারেশন ডিপার্টম্যান্টের ডাইরেক্টর মি আসিফ সারদ চিমা, ডেপুটি কান্ট্রি ডাইরেক্টর মি. জিয়াংবো নিং, কান্ট্রি অপারেশন হেড মিস. না উন কিম এবং এক্সটার্নাল রিলেশনের টিম লিডার মি. গোবিন্দ বার।

সারাবাংলা/জেআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর