মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক তন্ময় দেবনাথ কে সন্ত্রাসীদের হামলা কালিয়াকৈরে পৌরসভা ৫ নং ওয়ার্ড হরতকিতলা আমতলা জলাবদ্ধতা সকল পেশাজীবী মানুষের জনদুর্ভোগ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: কেন্দ্রসচিবদের ৩৫ নির্দেশনা দিয়ে চিঠি আদ-দ্বীন ফাউন্ডেশনের নতুন নির্বাহী পরিচালক জামালুন্নেসা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক ‘পুশইন রুখে দিতে বিজিবিকে সহযোগিতায় প্রস্তুত জনগণ’ ‘I worry for him’: Brendon McCullum breaks silence on Ben Stokes nightclub controversy | Cricket News Tanya Mittal Reacts To Gullu-Bhagyashree Controversy: ‘Meri Kisi Se Aisi Koi Ladai Nahi Hai’ | Television News এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, এলাকায় চরম উত্তেজনা বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব—ঢাবি শিক্ষককে অব্যাহতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১৬৫ সময় দেখুন
শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব—ঢাবি শিক্ষককে অব্যাহতি


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: এক নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক এনামুল হককে বিভাগের সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে এক বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) সংগীত বিভাগের একাধিক শিক্ষক সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিভাগ সূত্র জানায়, গত বুধবার সংগীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবপ্রশাদ দাঁ’র সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কমিটির সভায় তাকে অব্যাহতির সুপারিশ করা হয়।

সূত্র জানায়, সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে বিভাগের এক ছাত্রীকে যৌন সম্পর্কের প্রস্তাব দেন ওই শিক্ষক। এ সময় অভিযোগকারী ছাত্রী এনামুল হকের কথোপকথন মোবাইল ফোনে রেকর্ড করেন। পরে যৌন নিপীড়নের অভিযোগ এনে বিভাগীয় চেয়ারপারসন বরাবর একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি ঘটনার সত্যতা পায়। এরপর গত ১৬ আগস্ট একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক এনামুল হকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সংগীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দেবপ্রশাদ দাঁ বলেন, ‘অধিকাংশ শিক্ষক একমত হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছেন তাকে বিভাগের সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিতে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিধি মোতাবেক পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।’

সারাবাংলা/আরআইআর/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom