বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

শেকৃবির আবাসিক হল খুলছে ১ অক্টোবর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৩ সময় দেখুন
শেকৃবির আবাসিক হল খুলছে ১ অক্টোবর


শেকৃবি করেসপন্ডেন্ট

ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে দীর্ঘ বন্ধের পর আগামী ১ অক্টোবর খুলতে যাচ্ছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানায় শেকৃবি প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশিদ ভুঁইয়া বলেন, আমরা সকল ডিন, হল প্রভোস্ট, ডিরেক্টরদের সঙ্গে মিটিং করে কিছু সুপারিশমালা তৈরি করেছি। সিন্ডিকেটে অনুমোদন সাপেক্ষে ১ অক্টোবর থেকে হল খোলার পরিকল্পনা করেছি। টিকা সনদ কার্ড (কমপক্ষে ১ ডোজ) ও আইডি কার্ড দেখিয়ে ছাত্রদের হলে প্রবেশ করতে হবে। কোনো অছাত্র, বহিরাগত হলে অবস্থান করতে পারবে না। নিজ নিজ হলের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে।

তিনি বলেন, ১ অক্টোবর সকল অনলাইন পরীক্ষা বন্ধ থাকবে। পরীক্ষা ও ক্লাসের বিষয়ে ডিনরা সিদ্ধান্ত নেবেন। যারা এখনো টিকা দেয়নি, তাদেরকে দ্রুত রেজিস্ট্রেশন করে টিকা গ্রহণের জন্য অনুরোধ থাকবে। ক্যাম্পাসে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. নজরুল ইসলাম, প্রক্টর ড. হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. ফরহাদ হোসেন, বিভিন্ন অনুষদের ডিন এবং প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর