বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

শ্রীবরদীতে জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩ টি মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১২৭ সময় দেখুন
শ্রীবরদীতে জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩ টি মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদান

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে জনকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে ৩ টি মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে । রবিবার (২৪ আগষ্ট) দুপুরে পৌরসভার দারুস সুফফাহ হেলালা খাতুন হাফিজিয়া মাদ্রাসা, জাহিদ হাসান মহিলা মাদ্রাসা ও বাগে জান্নাত মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৌর বিএনপি’র সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান খোকন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা নূরে আলম, মাওলানা আব্দুল হান্নান আল হাবিব প্রমুখ ।

এ সময় তিনটি মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসা শিক্ষার্থীসহ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সজিব হাসান মিজান ও ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে খোকন বলেন, জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমে আমরা পৌরসভার মাদ্রাসাগুলোতে যাচ্ছি মাদ্রাসার হাল হাকিকত জানার জন্য। আমরা শুধু আজ নয়, মাঝে মধ্যেই আসবো এই প্রতিষ্ঠানে, আজ জেনে গেলাম মাদ্রাসার কি সমস্যা রয়েছে সব না পারি আমার সাধ্যমত চেষ্টা করবো সমস্যা সমাধানের এবং আমার জনকল্যাণ ফাউন্ডেশনও সবসময় মাদ্রাসায় সহযোগিতা করবে।

খোকন আরও বলেন, মাদ্রাসার যত গরীব শিক্ষার্থী রয়েছে যারা বেতন দিতে পারে না, বই-পুস্তক কিনতে পারে না আমরা তাদের বেতন ও বই-পুস্তক কিনে দিবো।

আলোচনা সভা শেষে তিনটি মাদ্রাসায় আর্থিক সহায়তা তুলে দেন অতিথিরা ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর