শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক

সংবাদ সম্মেলনে অভিযোগ সাংবাদিককে গুলি করার হুমকি ম্যাজিস্ট্রেটের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৫১ সময় দেখুন
সংবাদ সম্মেলনে অভিযোগ সাংবাদিককে গুলি করার হুমকি ম্যাজিস্ট্রেটের

লিয়াকত হোসেন, রাজশাহীঃ অপকর্ম ঢাকতে সাংবাদিককে গুলি করে মেরে ফেলার হুমকির অভিযোগ পাওয়া গেছে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের হওয়া মামলার বিচারকাজে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন আলতাফ হোসেন নামে এক সাংবাদিক। তিনি জেলার বাগমারা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক ইনকিলাব ও স্থানীয় দৈনিক নতুন প্রভাতের উপজেলা প্রতিনিধি।
সংবাদ সম্মেলনে আলতাফ হোসেন অভিযোগ করেন, পেশাগত দায়িত্বের বাইরে ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির গ্রামে পিস্তল নিয়ে গিয়ে ত্রাসের রাজত্ব কায়ের করেছেন। মতিউর রহমান নামে পিবিআইয়ের এক এসআইকে সঙ্গে নিয়ে চাঁদাবাজি করেছেন বিভিন্ন সময়ে। এসব নিয়ে সংবাদ প্রকাশ করায় গত ২৯ অক্টোবর রাত ৮টার সময় আমার বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে প্রাণে মেরে ফেলার হুমকি দেন হুমায়ুন। এর পরিপ্রেক্ষিতে আমি আইনের আশ্রয় নিয়ে গত ১ ডিসেম্বর ওই ম্যাজিস্ট্রেট ও এসআইসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করি।
আলতাফ হোসেনের দাবি, তাকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করতে মামলাকে ভিন্নদিকে প্রভাবিত করার চেষ্টা করছেন ম্যাজিস্ট্রেট হুমায়ুন। মামলার শুনানির তারিখ রহস্যজনকভাবে ভুল দেখিয়ে আদালত থেকে ফিরিয়ে দেয়া হয়েছে তাকে। শুনানির ধার্য তারিখ আদালতের নথি ও আইনজীবীর ডায়েরিতে ভিন্ন হওয়ায় অভিযুক্ত হুমায়ুন প্রভাব খাটাচ্ছেন বলে মামলার বাদি আলতাফের সন্দেহ। এ ঘটনায় ন্যায়বিচার পেতে সুষ্ঠুভাবে মামলা পরিচালনার দাবি জানিয়েছেন তিনি। এ বিষয়ে অভিযুক্ত চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির বলেন, কখনো হুমকি দিইনি। মামলায় প্রভাব বিস্তারও করার প্রশ্নই ওঠে না।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর