রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

সকল জেলায় দ্রুত আইসিইউ স্থাপন করতে হবে: জি এম কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩৮১ সময় দেখুন
সকল জেলায় দ্রুত আইসিইউ স্থাপন করতে হবে: জি এম  কাদের


ইউনাইটেড নিউজডেস্ক:: যত দ্রুত সম্ভব সকল জেলায় আইসিইউ স্থাপন এবং পর্যাপ্ত অক্সিজেন সহায়তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে বলেছেন, জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় নেতা জি এম কাদের ।

সোমবার (৫ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, মহামারি করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আইসিইউর চাহিদা। কিন্তু দেশের অনেক জেলায় এখনো আইসিইউ নেই। অথচ এক বছর আগে প্রধানমন্ত্রী সকল জেলায় আইসিইউ স্থাপনের নির্দেশ দিয়েছিলেন। করোনা আক্রান্ত রোগীদের জন্য আইসিইউর চাহিদা বেড়েছে। কিন্তু সকল জেলায় আইসিইউ না থাকায় কঠোর লকডাউনের মধ্যে করোনা রোগী নিয়ে এক জেলা থেকে অন্য জেলায় ছোটাছুটি করছে স্বজনরা।

বিবৃতিতে তিনি আরও বলেন, রাজধানীর সরকারি হাসপাতালগুলোর আইসিইউ ফাঁকা নেই। বেসরকারি হাসপাতালের আইসিইউগুলো পূর্ণ হয়ে যাচ্ছে। সকল জেলায় আইসিইউ স্থাপনে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিশেষ উদ্যোগ নিতে হবে।

 

 

 

 

 

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর