বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

সঙ্গে থাকলে সঙ্গী আর না থাকলেই জঙ্গী- শ্রীবরদীতে পথসভায় জামায়াত নেতা নুরুজ্জামান বাদল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৫৫৬ সময় দেখুন
সঙ্গে থাকলে সঙ্গী আর না থাকলেই জঙ্গী- শ্রীবরদীতে পথসভায় জামায়াত নেতা নুরুজ্জামান বাদল

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে ছাত্রজনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৫ আগষ্ট) বিকেলে শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শহরের মধ্যবাজার এলাকায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আজহারুল ইসলাম মিষ্টারের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মো. রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩(শ্রীবরদী – ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আলহাজ্ব মো. নুরুজ্জামান বাদল।

উক্ত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আলহাজ্ব অধ্যাপক মাজহারুল ইসলাম, জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সাবেক আমীর ডা. আব্দুল মমিন, ঝিনাইগাতী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. নুরুল ইসলাম, ময়মনসিংহ অঞ্চলের ছাত্র শিবিরের সভাপতি মোখলেছুর রহমান, জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, রাজধানী ঢাকার কলাবাগান থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক সহ উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মো. নুরুজ্জামান বাদল বলেন, “ফ্যাসিস্ট সরকারের সময় দেশে চাঁদাবাজি হয়েছে। এখনতো ফ্যাসিস্ট সরকার নেই, এখন চাঁদাবাজি কারা করছে? আবারো বীরযোদ্বা ও সহযোগীরা সহ আমরা যখন চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করলাম, তখন তারা ফ্যাসিস্ট সরকারের মতো আমাদেরকে রাজাকার বলে গালি দেয়া শুরু করলো।”
তিনি আরও বলেন, “৯১সালে রাজাকার ছিলাম না, ২০০৪ সালে রাজাকার ছিলাম না? সঙ্গে থাকলে সঙ্গী, আর না থাকলেই জঙ্গি। এই থিওরি বাদ দেন।”

আলোচনা সভা শেষে একটি গণমিছিল বের হয় এবং গণমিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর