রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ‎ভূঞাপুরে বিপুল পরিমাণে বিদেশি মদের বতল সহ যুবদলের নেতা সহ আটক-৩ কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা

সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৩৯ সময় দেখুন
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ

এম এ সালাম রুবেল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা যুবদলের আহ্বায়ক মো. আবু হানিফ মুক্তারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আশরাফ জালাল খান মনন। সমাবেশ সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্যসচিব মো. জাহিদুর রহমান জাহিদ।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই কাম্য নয়। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।

তারা আরও বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে। যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকার আহ্বান জানান বক্তারা।

উল্লেখ্য, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ২৯ ও ৩০ নভেম্বর দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৯ নভেম্বর দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের নির্দেশনা দেওয়া হয়। ঠাকুরগাঁও জেলা যুবদলের এ কর্মসূচিও ওই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পালিত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর