বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩৫.১০%

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ২৫০ সময় দেখুন
সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩৫.১০%


বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ধারবাহিক পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএেইতে লেনদেন কমেছে বড় ব্যবধানে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৩৫.১০ শতাংশ। সার্বিক বাজারে দরপতনের কারণে বাজার মূলধনেও নেতিবাচক প্রভাব রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৩৯ কোটি ২৭ লাখ ৪৯ হাজার  টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ৬৮৩ কোটি ৩৪ লাখ ৮৫ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে  ১ হাজার ৬৪৪ কোটি ৭৩ লাখ ৫ হাজার টাকার বা ৩৫.১০ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১১৬ দশমিক ৬০ পয়েন্ট বা ১ দশমিক ৭৩ শতাংশ কমে ৬ হাজার ৬৪১ পয়েন্টে অবস্থান করছে।

গত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে  ২২ দশমিক ৪১ পয়েন্ট বা  দশমিক ৯১ শতাংশ কমে ২ হাজার   ৪৫১ পয়েন্টে নেমেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪.৫১ পয়েন্ট বা  দশমিক ৯৯ শতাংশ কমেছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ৩২৪টির। আর ১০টির দাম ছিল অপরিবর্তিত।

অন্যদিকে ডিএসইতে বাজার মূলধনেও নেতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৬ হাজার ৮৭৫ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার ১৬৩ টাকা বা ১ দশমিক ২৭ শতাংশ বাজার মূলধন কমেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫৩ লাখ ৯ হাজার ৪১৫ কোটি ৪৮ লাখ ৪ হাজার ৩০৫ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫৩ লাখ ২ হাজার ৫৩৯ কোটি ৭২ লাখ ৪৯ হাজার ১৪২ টাকায়। তথ্য সূত্র: অর্থসূচক।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর