বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

সমন্বিত উদ্যোগ গ্রহন করলে মানব পাচারের মতো বৈশ্বিক সমস্যা প্রতিরোধ করা সম্ভব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৫৯ সময় দেখুন
সমন্বিত উদ্যোগ গ্রহন করলে মানব পাচারের মতো বৈশ্বিক সমস্যা প্রতিরোধ করা সম্ভব

মানব পাচার একটি সংঘবদ্ধ জঘন্যতম এবং আইনত দণ্ডনীয় অপরাধ এবং এটি একটি বৈশ্বিক সমস্যা ও সামাজিক ব্যাধী। বিশ্বে প্রতি বছর হাজার হাজার সাধারন মানুষ বিশেষত: নারী, শিশু এবং পুরুষ মানব পাচারের শিকার হয়। বাংলাদেশও এই বৈশ্বিক সমস্যা থেকে মুক্ত নয়। যদিওবা বাংলাদেশ সৃষ্টি হওয়ার অনেক আগে থেকেও এই অঞ্চলে মানব পাচার সংগঠিত হয়ে আসছিল। আর্থ-সামাজিক বিভিন্ন কারণে ২০০০ সালের পর থেকে এটি এই অঞ্চলে ভয়াবহ আকার ধারণ করে। বর্তমানে বিভিন্ন বৃহত্তর চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে মানব পাচারের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মানব পাচার প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে উদ্যোগ গ্রহন করলে এই বৈশ্বিক সমস্যা সমাধান করা অনেকাংশে সম্ভব। গতকাল দাতা সংস্থা ইউএসএআইডি’র আর্থিক ও উইনরক ইন্টারন্যাশনাল’র কারিগরি সহযোগিতায় ইপসা কর্তৃক বাস্তবায়িত ইউএসএআইডি-ফাইট স্লেভারী অ্যান্ড ট্রাফিকিং-ইন-পারসনস (এফএসটিআইপি) এ্যাকটিভিটি প্রকল্পের আওতায় ডিস্ট্রিক্ট ডাইরেক্টরী রিভিউ ওয়ার্কশপে বক্তাগণ উপরোক্ত মতামত প্রদান করেন। ইপসা’র পরিচালক (অর্থ) পলাশ চেম্পুরীর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উপ- পরিচালক মাধবী বড়ুয়া, সমাজ সেবা অধিদপ্তর-চট্টগ্রামের সহকারী পরিচালক কামরুল হাছান ভূঁইয়া, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ আলী, উইনরক ইন্টারন্যালের বিভাগীয় সমন্বয়কারী শাহ আলম। ইপসা’র সহকারী পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম’র সঞ্চালনায় উক্ত কর্মশালায় প্রকল্পের কার্যক্রম এবং ডিস্ট্রিক্ট ডাইরেক্টরী বিষয়ে উপস্থাপনা করেন ইপসা এফএসটিআইপি প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর হোসনে আরা রেখা।

সভায় বক্তারা আরও বলেন, ভৌগলিক এবং আর্থ-সামাজিক প্রেক্ষাপটের কারণে বাংলাদেশ বহু আগে থেকেই মানব পাচারের উৎসভূমি এবং ট্রানজিট হিসেবে মানব পাচারকারীদের কাছে কৌশলিক ও নিরাপদ স্থান। ভৌগলিকভাবে বাংলাদেশ পাশ্ববর্তী দুইটি দেশ- ভারত ও মিয়ানমার সাথে সীমান্তবর্তী দেশ। একটি উন্মুক্ত বৃহৎ জলসীমা তথা বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণ-পূর্ব সীমান্তকে অনেক বেশী বিস্তৃত করেছে। এই স্থল এবং জল সীমান্তকে ব্যবহার করে মানব পাচারকারীরা আন্তর্জাতিকভাবে একটা নেটওয়ার্কের আওতায় থেকে তাদের এই অপরাধ কার্যক্রমটি চালিয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের ২৫ টি জেলাকে মানব পাচারের জন্য রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। চট্টগ্রাম এবং কক্সবাজার এর মধ্যে অন্যমত জেলা। ২০১৪ সালের ট্রাফিকিং ইন পারসন (টিআইপি) রির্পোট অনুযায়ী বাংলাদেশ নারী, শিশু এবং পুরুষ বিশেষ করে শ্রম পাচারের একটি উৎস

এবং রুট কান্ট্রি হিসাবে চিহ্নিত করা হয়েছিল। তন্মেধ্যে চট্টগ্রাম এবং কক্সবাজার জেলা অন্যতম। কারন এই দুইটি জেলা উপকূলীয় এবং সীমান্তবর্তী জেলা। এখানকার আর্থ-সামাজিক ও ভৌগলিক কারণে অত্র এলাকার সাধারণ জনগণ বিশেষ করে হত-দরিদ্র ও বেকার যুব সমাজ মানব পাচারকারীদের খপ্পরে পড়ে আর্থিক ও সামাজিকভাবে শোষণের শিকার হচ্ছে। কর্মশালায় দৈনিক আজকের সময়, চট্টগ্রামের ব্যুরো প্রধান হামিদ উল্লাহ, দৈনিক কালবেলা’র বিশেষ প্রতিনিধি ও ব্যুরো প্রধান সাইদুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকার ব্যুরো প্রধান সবুর শুভ, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়ার স্টাফ রিপোর্টার রেজা মুজাম্মেল এবং মানব পাচার প্রতিরোধে চট্টগ্রামে কর্মরত বেসরকারি সংস্থার প্রতিনিধি, কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সিভিল সোসাইটি প্রতিনিধিবৃন্দ অংশগ্রহন করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর